কাঁঠাল দেখেই গাছে ওঠার চেষ্টা করল হাতি! তার পর?

গাছের ডালে দু’পা রেখে মুখ তুলে শুঁড় উঁচিয়ে বেশ খানিকক্ষণ ধরে কাঁঠাল পাড়ার চেষ্টা করল হাতিটি। এই ভিডিয়ো ভাইরাল হয়েছে।

গাছে ইয়া বড় বড় কাঁঠাল! আর তা দেখেই নিজেকে সংযত রাখতে পারল না গজরাজ। কাঁঠালের আস্বাদন পেতে সটান গাছে উঠতে চাইল হাতি! তার পর?

গাছের ডালে দু’পা রেখে মুখ তুলে শুঁড় উঁচিয়ে বেশ খানিকক্ষণ ধরে কাঁঠাল পাড়ার চেষ্টা করল হাতিটি। চেষ্টা করলে যে সফল হওয়া যায়— তা বোঝা গেল হাতিটির কাণ্ড দেখে। এক সময় কাঁঠাল পাড়তে সক্ষম হল হাতিটি। তার পর সেই কাঁঠাল পেটভরে খেল সে।