করোনার টিকা প্রদান কার্যক্রমের চতুর্থ দিনে বুধবার (১০ ফেব্রুয়ারি) চট্টগ্রামে ১০ হাজার ৩৬২ জন টিকা গ্রহণ করেছেন বলে জানিয়েছেন সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি।
তিনি বলেন, এখন পর্যন্ত চট্টগ্রামে মোট টিকা নিয়েছেন ২০ হাজার ১৮৯ জন। বুধবার চতুর্থ দিনে টিকা নিয়েছেন ১০ হাজার ৩৬২ জন। এদের মধ্যে ১৪ উপজেলায় ৪ হাজার ৯৮৪ জন এবং সিটি করপোরেশন এলাকায় ৫ হাজার ৩৭৮ জন।
প্রসঙ্গত সারা দেশের সঙ্গে চট্টগ্রামেও গত ৭ ফেব্রুয়ারি শুরু হয় করোনার টিকা প্রদান কার্যক্রম। প্রথমদিকে মানুষের আগ্রহ কম থাকলেও দিন বাড়ার সঙ্গে সঙ্গে টিকা দানে আগ্রহীদের সংখ্যা বাড়তে থাকে। ফলে টিকা প্রদানে আগ্রহীদের চাপ সামলাতে হিমশিম খেতে হয় সংশ্লিষ্টদের।












