রাউজানে চুরি বেড়ে গেছে, এলাকায় চোর আতংকে নির্ঘুম রাত কাটাচ্ছে সাধারণ মানুষ

শফিউল আলম, রাউজান: দৈনিক ইনকিলাব ও দৈনিক কর্ণফুলীর রাউজান প্রতিনিধি এবং রাউজান প্রেসক্লাবের সাবেক সভাপতি এম বেলাল উদ্দিনের ব্যবহ্নত মোটর সাইকেলটি গত ৪ জুলাই শনিবার দিবাগত রাতে রাউজানের উত্তরসর্তা সর্তার কুল চুরি হয়ে নিয়ে যায়। সাংবাদিক এম বেলাল উদ্দিন গত (শনিবার ৪ জুলাই) দিবাগত রাতে সর্তার কুল মাওলানা রমজান আলী স্মৃতি সংসদের উদ্যোগে আয়োজিত শোহাদায়ে কারবালা মাহফিলের সংবাদ সংগ্রহ করতে যায়। সংবাদ সংগ্রহ করার সময়ে অনুষ্টানস্থলের বাইরে তার মোটর সাইকেলটি রেখে যায়। রাত ১১ টা ৪০ মিনিটে তিনি সেখানে পৌঁছান।পুণরায় ১২ টা১০ মিনিটে সংবাদ সংগ্রহ শেষে ফিরে রাত ১১টা ৪০মিনিটের সময়ে অনুষ্টান স্থলের বাইরে এসে দেখেন তার পালসার মোটর সাইকেলটি নেই।

মোটর সাইকেলটি না পেয়ে মাহফিল আয়োজক কমিটির সদস্যরা ও এলাকার লেঅকজন সহ বিভিন্ন এলাকায় খোজ নিয়ে মোটর সাইকেলের কোন হদিস পায়নি। একই দিন শনিবার দিবাগত রাত সাড়ে ৯ টার দিকে উপজেলার কদলপুর ইউনিয়নের মানসি পাড়া গ্রামে পার্ক করে রাখা অবস্থায় প্রথমে চুরি হয় দৈনিক আজাদী প্রতিনিধি মীর আসলামের মেয়ের জামাতা মুহাম্মদ আরিফুল ইসলামে গ্রামার মোটরসাইকেলটি। তিনি সেখানে মোটরসাইকেল রেখে বোনের বাসায় যান। এক ঘণ্টা পর ১১ টার দিকে ফিরে এসে দেখেন তার মোটরসাইকেলটি নেই। এদিকে গত মে মাসের ১২ তারিখ হলদিয়ায় একটি মসজিদের ইমাম মাওলানা মোজাম্মেল হোসাইনের নিজ ব্যবহ্নত মোটর সাইকেল মাগরিবের নামাজের নামাজের সময়ে মসজিদের সামনে রেখে ইমাম মাওলানা মোজাম্মেল হোসাইন মসজিদে নামাজ পড়াতে গেলে মসজিদের বাইর থেকে মোটর সাইকেলটি চুরি করে নিয়ে যায়।

রাউজান,হাটহাজারী,ফটিকছড়ির একটি বড় চোর সিন্ডিকেট মোটর সাইকেল চুরিতে জড়িত।স্থানিয়ভাবে সোর্সের মাধ্যমে এ সিন্ডিকেট কয়েক মিনিটের মধ্য তালা ভেঙ্গে গাড়ি নিয়ে যায়।চোখের ফলকে অভিজ্ঞ চোর এসব কাজ করে থাকেন।পুলিশের নিরব ভূমিকায় চোর চক্র আরো বেপরোয়া হয়ে উঠেছে।

এদিকে গত ৫ জুলাই রবিবার দিবাগত রাতে রাউজানের ১২ নং উরকিরচর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের উরকিরচর শাহাজী পুকুর পাড়ে বিসমিল্লাহ এগ্রো খামার থেকে দুটি ষাড় গরু ৪লাখ টাকা দামের চুরি করে নিয়ে যায় বলে বিসমিল্লাহ এগ্রো খামারের মালিক মাসুদ জানান। মাসুদের ফার্ম থেকে দুটি গরু চুরি করে নিয়ে যাওয়ার পরে গতকাল ৬ জুলাই মাসুদ বাদী হয়ে রাউজান থানায় জিডি করেন। মোটর সাইকেল চুরি ও গরু চুরির ঘটনার বিষয়ে রাউজান থানার ওসি সাইফুল ইসলাম জানান মোটর সাইকেল চুরির ঘটনার পর থানায় অভিযোগ করা হয়েছে। উরকিরচর থেকে গরু চুরির বিষয়ে গরুর মালিক মাসুদ রাউজান থানায় জিডি করেছেন। মোটর সাইকেল ও গরু চুরির ঘটনার তদন্ত করে পুলিশ চোর চক্রের সদস্যদের খোজ নিচ্ছে।