বাসদ চট্টগ্রাম জেলার সাবেক সদস্য কমরেড জয়জিৎ বড়ুয়ার মায়ের মৃত্যুতে গভীর শোক ও শ্রদ্ধা
বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ চট্টগ্রাম জলা শাখার ইনচার্জ কমরেড আল কাদেরী জয় ১০ ফেব্রুয়ারি এক বিবৃতিতে বাসদ চট্রগ্রাম জেলার সাবেক সদস্য কমরেড জয়জিৎ বড়ুয়ার মা ঊষারাণী বড়ুয়ার মৃত্যুতে গভীর শোক ও শ্রদ্ধা জানিয়েছেন।
বিবৃতিতে কমরেড আল কাদেরী জয় বলেন, ঊষারাণী বড়ুয়া একজন নিষ্ঠাবান মা। তার সন্তান কমরেড জয়জিৎ বড়ুয়া আমৃত্যু শোষণহীন সমাজ নির্মাণে লড়াই করেছেন। তাকে এই লড়াইয়ে অনুপ্রেরণা যুগিয়েছেন তার মা ঊষারাণী বড়ুয়া। তার মৃত্যুতে একজন নিষ্ঠাবান মাকে হারানো গভীর বেদনার। বিবৃতিতে তিনি শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান।












