বিএনপি আগের চেয়ে অনেক শক্তিশালী : গোলাম আকবর খন্দকার

চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি’র নবগঠিত আহবায়ক কমিটির উদ্যোগে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি’র আহবায়ক, সাবেক সংসদ সদস্য ও সাবেক রাষ্ট্রদুত গোলাম আকবর খোন্দকার এর নেতৃত্বে অদ্য ২ ফেব্রুয়ারী ২০২১ মঙ্গলবার সকাল ১০টা৩০মি বিএনপি’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তম এর শেরেবাংলা নগরস্থ মাজারে পুস্পার্ঘ অর্পণ ও ফাতেহা পাঠ করা হয়।

চট্টগ্রাম উত্তর জেলার নবনির্বাচিত আহ্বায়ক গোলাম আকবর খন্দকার এর নেতৃত্বে কর্মসূচিতে উপস্থিত ছিলেন অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন-বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক কাদের গণি চৌধুরী, সদস্য ব্যারিস্টার মীর হেলাল উদ্দিন, হুম্মাম কাদের চৌধুরী, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এম এ হালিম, অধ্যাপক ইউনুচ চৌধুরী, মোঃ নুরুল আমিন, নুর মোহাম্মদ, আজম খান, জসিম শিকদার, কর্নেল (অবঃ) আজিমুল্লাহ বাহার, আব্দুল আউয়াল চৌধুরী, এ্যাডভোকেট এম এ তাহের, অধ্যাপক জসিম চৌধুরী, সেলিম চেয়ারম্যান, আবু আহম্মেদ হাসনাত, শাহীদুল ইসলাম চৌধুরী, সালাহ উদ্দিন সেলিম, ফকির আহম্মেদ, মাহবুব সাফা, মোবারক হোসেন কাঞ্চন, শওকত আলী নুর, অধ্যাপক কুতুব উদ্দিন বাহার, অধ্যাপক মহসিন, সোলেমান মঞ্জু, জাকির হোসেন, আনোয়ার হোসেন, দিদারুল আলম মিয়াজী, রিপন তালুকদার, আলমগীর ঠাকুর, হাসমত আলী বাহাদুর, ডাঃ রফিকুল ইসলাম, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সভাপতি হাসান মোহাম্মদ জসিম, সাধারণ সম্পাদক মুরাদ চৌধুরী, জেলা ছাত্রদলের সভাপতি জাহিদুল আফসার জুয়েল, সাধারণ সম্পাদক মনিরুল আলম জনি, জেলা তাঁতী দলের সভাপতি মোঃ সিদ্দিক, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন কমিশনার, জেলা মৎস্যজীবী দলের সভাপতি শফিউল আলম চৌধুরী, সাধারণ সম্পাদক কবির চেয়ারম্যান, জেলা মহিলা দলের যুগ্ম আহবায়ক নার্গিস ভূঁইয়া ও নুরী মাহফুজা প্রমূখ।।

এসময় গোলাম আকবর খন্দকার বলেন স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া দল আগের চেয়ে অনেক শক্তিশালী। সরকারের মামলা হামলা গ্রেফতার নির্যাতন অপহরণের পরও দাল কে দমিয়ে রাখা যাইনি এবং যাবে না। চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যে ঐতিহ্য রয়েছে তা আমরা ঐক্য বদ্ধ ভাবে এগিয়ে নিয়ে যেতে চাই। নেতৃবৃন্দ মাজারে দেশনেত্রী বেগম খালেদা জিয়া তারুণ্যের অহংকার তারেক রহমানের হাতকে শক্তিশালী করার শপথ নেন।