“রেলের ডিজি ধীরেন্দ্রনাথ ঔদ্ধতের সীমা ছাড়িয়ে গিয়েছেন।সিআরবি রক্ষার দাবিতে আন্দোলনরত চট্টগ্রামবাসীকে তিনি চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে বলেছেন,”চিন্তার কিছু নেই।সিআরবিতে হাসপাতাল হবেই।“ আপনি কাকে আশ্বস্ত করছেন?ইউনাইটেডকে?পুরো চট্টগ্রামবাসীর বিরুদ্ধে দাঁড়িয়ে ইউনাইটেড গ্রুপের স্বার্থরক্ষা করছেন কেন?একজন যুগ্মসচিব পদমর্যাদার আমলা হয়ে এ ঔদ্ধত্য দেখানোর সাহস আপনি কোথায় পেলেন?আমরা হুঁশিয়ারি দিতে চাই, চট্টগ্রামের জনগণের বিরুদ্ধে দাঁড়িয়ে চট্টগ্রামের মাটিতে পা রাখবেন,এ আমরা হতে দেবোনা।সিআরবিতে হাসপাতাল করার চক্রান্ত চট্টগ্রামবাসী প্রতিহত করবে।“
আজ সন্ধ্যায় সিআরবি রক্ষা মঞ্চ আয়োজিত মশাল মিছিলের পূর্বে অনুষ্ঠিত সমাবেশে ডাঃ মাহফুজুর রহমান এ কথা বলেন।তিনি অবিলম্বে রেলের ডিজি ধীরেন্দ্রনাথ কুমারের অপসারণ দাবি করেন। এরপর ‘সিআরবি ধ্বংস করে, হাসপাতাল হবেনা’,সিআরবি আমার মা,ধ্বংস হতে দেব না,” “save save CRB,Save Save Chottogram”,”সিআরবিতে হাসপাতাল করবে যারা,জনগণের শত্রু তারা” ইত্যাদি স্লোগানে স্লোগানে উচ্চকিত মশাল মিছিল সিআরবি থেকে শুরু হয়ে বিআরটিসি, স্টেশন রেড হয়ে নিউমার্কেট মোড়ে এসে সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।
সিআরবি রক্ষা মঞ্চের সমন্বয়ক












