শফিউল আলম, রাউজান: ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলের স্রোতে পানিতে রাউজানের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা জনজীবন বির্পযস্থ হয়ে পড়েছে। ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলের স্রোতের পানিতে আমন ধানের বীজতলা, সবজি ক্ষেত পানিতে তলিয়ে গেছে। বর্ষণ পাহাড়ী ঢলের স্রোতের পানিতে হলদিয়া ভিলেজ রোড, হযরত আলী হোসেন শাহ সড়ক, দোস্ত মোহাম্মদ চৌধুরী সড়ক, এয়াসিন শাহ সড়ক, শহীদ জাফর সড়ক, জগৎ ধর সড়ক, রাউজান থানা জলিল নগর সড়ক, নন্দীপ৫াড়া সড়ক, ক্ষেত্রপাল বিগ্রহ মন্দির সড়ক, বণিক পাড়া সড়ক, রাউজান নোয়াপাড়া সড়ক সেকশন ১, রাউজান নোয়াপাড়া সড়ক সেকশন, হাফেজ বজলুর রহমান সড়ক, অদুদিয়া সড়ক ডুবে যায়।
৭ জুলাই (মঙ্গলবার) সকালে রাউজানের নোয়াপাড়া পথের হাট বাজারে কাপ্তাই সড়ক ও রাউজান নোয়াপাড়া সড়ক দিয়ে পানি চলাচল করায় যানবাহন চলাচল বিঘ্নিত হয়। রাউজানের পাহাড়তলী চৌমুহনী বাজারের হাফেজ বজুলুর রহমান সড়ক ও কাপ্তাই সড়ক দিয়ে পানি চলাচল করে। রাউজান পৌরসভার ৮নং ওয়ার্ডের হাজী পাড়া এলাকায় হাফেজ বজলুর রহমান সড়কের উপর দিয়ে পানি গড়িয়ে পড়তে দেখা যায়। রাউজান জলিল নগর বাস স্টেশন থেকে রাউজান উপজেলা সদরের ফকির হাট বাজার যাতায়াতের সড়কে পানি চলাচল করতে দেখা যায়। পাহাড়ী ঢলেরা শ্রোত ও ভারী বর্ষণে রাউজান জলিল নগর বাস স্টেশন, মুন্সির ঘাটা, এলাকায় ব্যবসা প্রতিষ্টান পানিতে তলিয়ে য্য়া। রাউজান পৌরসভার ৪নং ওয়ার্ডের দাইয়ার ঘাটা থেকে বিনাজুরী রাউজান নোয়াপাড়া সড়কের সাথে সংযোগ জগৎ ধর সড়কিটি পানিতে তলিয়ে যায়। রাউজান নোয়াপাড়া সড়ক সেকশন ১ এর বিনাজুরীূ কালিবাড়ী, এলাকা সহ বিভিন্ন স্থানে সড়কের উপর দিয়ে পানি গড়িয়ে পড়তে দেখা যায়।

ভারী বর্ষন ও পাহাড়ী ঢলের স্রোতের পানি চলাচলের পথ গুলো দিয়ে পানি প্রবাহিত হতে বাধা সৃষ্টি হয়ে রাউজানে বিভিন্ন স্থানে জলবদ্বতা দেখা দিয়েছে। বর্ষার মৌসুমে বৃষ্টির পানি ও পাহাড়ী ঢলের স্রোতের পানি চলাচলের পথ গুলোতে অপকরিল্পত ভাবে জমি মাটি ভরাট করে ব্যবসা প্রতিষ্টান ঘর বাড়ী নির্মাণ করায় বর্ষার মৌসুমে ভারী বর্ষণ হলে পানি প্রবাহে বাধা হয়ে জনগনের চলাচলের সড়ক, ব্যবসা প্রতিষ্টান, এলাকার বাসিন্দাদের বসতবাড়ী পানিতে ডুবে যায়। ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলের স্রোতের পানিতে রাউজানের বিভিন্ন এলাকা জলবদ্বতা হওয়ায় সাধারন মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হয়। ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলের স্রোতের পানি উজান থেকে হালদা নদী ও কর্ণফুলী নদী, সর্তার খাল, ডাবুয়া খাল, তেলপারই খাল, গর্জনিয়া খাল, ফরিদখালী খাল, রাউজান খাল, খাসখালী খাল, কলমপতি খাল, কেউচিয়া খাল, লাঠিছড়ি খাল, মুগদা খাল, মুকছড়ি খাল, মঙ্গলছড়ি খাল, ভোসর ঢালা খাল, হরনাথ ছড়া খাল, ফটিকছড়ি ছড়াখাল, ত্রিপুরা সুন্দরী ছড়া খাল বুড়িসর্তা খাল, মগদাইখাল, কাগিতিয়া খাল, মঙ্গলখালী খাল, কুমারী খাল, মহেশখালী খাল, বেরুলিয়া খাল, ডাবুয়া খাল দিয়ে প্রবাহিত হচ্ছে। পাহাড়ী ঢলের স্রোতের পানিতে সর্তা খালের বেড়ী বাধ, হালদা নদীর বেড়ী বাঁধ হুমকির মুখে পড়েছে। ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলের স্রোতের পানিতে হলদিয়া ডাবুয়া, চিকদাইর, রাউজান পৌর এলাকা ও রাউজান ইউনিয়ন ও কদলপুর পাহাড়তলী ইউনিয়নের পুকুর জলাশয় মৎস চাষ প্রকল্প পানিতে ডুবে যাওয়ার আশংকা করছে মাছ চাষীরা। ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলের স্রোতের পানিতে জলবদ্বতা সৃষ্টি হওয়ায় দিনমজুর, কৃষি শ্রমিক নিম্ম আয়ের মানুষ বেকার জীবন যাপন করছেন।
রাউজান উপজেলা নির্বাহী অফিসার রাহাতুল ইসলাম জানান ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলের স্রোতের পানিতে জলবদ্বতা হয়েছে রাউজানের বিভিন্ন এলাকায়। রাউজান উপজেলা প্রশাসনের বিভিন্ন বিভাগের কর্মকতারা মনিটরিং করতে মাঠে রয়েছে।












