বিএনপির প্রতিষ্ঠাতা, মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম ও বিএনপি চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র কনিষ্ঠ সন্তান বিশিষ্ট ক্রীড়া সংগঠক আরাফাত রহমান কোকো’র ৫২ তম জন্মদিন উপলক্ষে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের উদ্যোগে হযরত শাহ আমানত (রহ:) এর মাজার সংলগ্ন মসজিদে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি মোঃ শহিদুল আলম শহিদের সভাপতিত্বে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য জামাল হোসেন, লায়ন হেলাল উদ্দিন, এড. কাশেম চৌধুরী, মোস্তাফিজুর রহমান চৌধুরী। দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সাবেক সদস্য মোঃ শাহজাহান হোসেন, নাজিম উদ্দিন, ইকবাল হোসেন রুবেল, আব্দুল মান্নান হৃদয়, সালাহ উদ্দিন জাহেদ, মোঃ ইসমাইল, মোঃ ইব্রাহিম, ইয়াছিন আরফাত জুয়েল, আবসার সিকদার, মোঃ শফিউল আলম, রিয়াদ হোসেন, জোবায়ের রহমান, নুরুল ইসলাম, মোঃ সোহেল, সেকান্দর হোসেন ডেবিট, মোঃ আনিস, আব্দুল্লাহ আল রাফী, গাছবাড়িয়া সরকারী কলেজের সদস্য সচিব শাহ আলম রিহান, সাতকানিয়া সরকারি কলেজ আহ্বায়ক নুরুল ইসলাম, মোঃ হাসনাত, মোঃ তারেক, মোঃ বোরহান উদ্দিন, মুহিব উল্লাহ, মোঃ জসিম, মোঃ সুমন, মোঃ সালাউদ্দিন, মোঃ মামুন, কায়সার উদ্দিন, জামাল উদ্দীন, রোখন উদ্দিন, শহীদুল্লাহ, মোঃ কাইয়ুম সহ প্রমুখ। চট্টগ্রাম দক্ষিণ জেলা ওলামা দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাফেজ মাওলানা আব্দুল করিম ও সদস্য সচিব মাওলানা মাহফুজুর রহমান আনিসের যৌথ পরিচালনায় আরাফাত রহমান কোকো’র আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মুনাজাত অনুষ্ঠিত হয়।












