প্রবীণ রাজনীতিবীদ জননেতা এম এ খায়ের এর ২৫ তম মৃত্যুবার্ষিকী আজ

সমাজহিতৈষী, নিষ্টাবান, পরিচ্ছন্ন ও আদর্শ রাজনীতিবীদ, প্রবীণ আওয়ামী লীগ নেতা, চট্টগ্রাম মহানগরের আওতাধীন ১নং ওয়ার্ডের প্রতিষ্ঠাতা ও তিন দশকের বেশি সময় ধরে আওয়ামী লীগের দু:সময়ে দায়িত্ব পালন করা সভাপতি, জননেতা এম এ খায়ের এর ২৫তম মৃত্যুবার্ষিকী আজ।

এ উপলক্ষে চট্টগ্রামের প্রথম ২৪ ঘন্টার অনলাইন পত্রিকা “নিউজচট্টগ্রাম২৪” কার্যালয়ে দোয়া মাহফিল ও আলোচনা সভা আয়েজন করা হয়েছে। ২১ ফেব্রুয়ারী  এম এ খায়ের ফাউন্ডেশেন এর পক্ষ থেকে উপকূলীয় লাইব্রেরীতে শিক্ষা সামগ্রী বিতরণ করা হবে। এ ছাড়া পরিবারের পক্ষ থেকে মরহুমের বাড়িতে নানা কর্মসূচি আয়োজন করা হয়েছে।