শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত আবারো বাড়লো

আবারো শিক্ষা প্রতিষ্ঠানের চলমান ছুটি বাড়ানো হয়েছে। এ ছুটি বাড়িয়ে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত করা হয়েছে। এর আগে কয়েক দফায় ছুটি বাড়ানো হয়েছিলো ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত। তবে কওমি মাদরাসায় যথারীতি ক্লাস ও পরীক্ষা চলবে।