রাউজান পৌরসভা : ৩ মেয়র প্রার্থীর মনোনয়ন পত্র সংগ্রহ

শফিউল আলম, রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধিঃ রাউজান পৌর সভার নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মেয়র প্রার্থী সহ কাউন্সিলর পদে ৩৩ জন প্রার্থী সংরক্ষিত মহিলা আসনে ৩জনের মনোনয়ন পত্র সংগ্রহ বিএনপির দলীয় মেয়র প্রার্থী মনোনায়ন পত্র নেয়নি ।

আগামী ২৮ ফেব্রুয়ারী রাউজান পৌরসভার নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মেয়র প্রার্থী রাউজান উপজেলা যুবলীগের সভাপতি জমির উদ্দিন পারভেজ রাউজান উপজেলা নির্বাহী অফিসার ও রিটানিং অফিসার জোনায়েদ কবির সোহাগের কাছ থেকে মনোনয়ন পত্র সংগ্রহ করছেন । রাউজান পৌরসভার নির্বাচনে সংরক্ষিত মহিলা আসনে ১,২,৩ নং ওয়ার্ড থেকে বর্তমান কাউন্সিলর নাসিমা আকতার, ৪,৫,৬ নং ওয়ার্ড থেকে বর্তমান মহিলা কাউন্সিলর জেবুনেচ্ছা, ৭,৮,৯ নং ওয়ার্ড থেকে বর্তমান মহিলা কাউন্সিলর জান্নাতুল ফেরদৌস ডলি আগামী ২৮ ফেব্রুয়ারী রাউজান পৌরসভার নির্বাচনে আবারো প্রতিদন্দিতা করার জন্য মনোনয়ন পত্র রিটানিং অফিসারের কার্যলয় থেকে সংগ্রহ করছেন। রাউজান পৌরসভার ৯টি ওয়ার্ডের মধ্যে ৯নং ওয়ার্ড ব্যতিত ৮টি ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর সহ ৩৩ জন পৌরসভার কাউন্সিলর পদে নির্বাচন করার জন্য মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন । রাউজান উপজেলা নির্বাহী অফিসার ও রিটানিং অফিসার জোনায়েদ কবির সোহাগ বলেন, রাউজান পৌরসভার নির্বাচনে সরকার দলীয় মেয়র প্রার্থী জমির উদ্দিন পারভেজ, সংরক্ষিত মহিলা আসনে ৩ জন মহিলা কাউন্সিলর প্রার্থী, পৌরসভার ৯টি ওয়ার্ডে কাউন্সিলর পদে ৩৩ জন মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন । বিএনপির দলীয় মেয়র প্রার্থী আবু জাফর চৌধুরী মনোনয়ন পত্র সংগ্রহ করেনি বলে জানান রিটানিং অফিসার জোনায়েদ কবির সোহাগ । রিটানিং অফিসার জোনায়েদ কবির সোহাগ আরো বলেন, আজ ২ ফেব্রুয়ারী মঙ্গলবার মনোনয়ন পত্র জমা দেওয়ার দিন। মনোনয়ন পত্র জমা দেওয়ার দিনে ও মনোনয়ন পত্র সংগ্রহ করে যে কোন প্রার্থী তার মনোনয়ন পত্র জমা দিতে পারবে । রাউজান উপজেলা নির্বাহী অফিসার ও রিটানিং অফিসার জোনায়েদ কবির সোহাগ আরো জানান, রাউজান পৌরসভার ৯টি ওয়ার্ডে মোট ভোট কেন্দ্রের সংখ্যা ২০টি। ভোট কক্ষের সংখ্যা ১৩২টি, অস্থায়ী ভোট কেন্দ্রর সংখ্যা ২০। ভোটাধিক প্রয়োগ করবেন ২৪ হাজার ১৩৬ নারী ভোটারসহ মোট ৫০ হাজার ৫৮৪জন ভোটার। তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেওয়া যাবে ২ ফেব্রুয়ারি পর্যন্ত, বাছাই হবে ৪ ফেব্রুয়ারি। এরপর ১১ ফেব্রুয়ারি পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে। প্রচার শেষে ২৮ ফেব্রুয়ারি হবে ভোট। সেদিন সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোট চলবে।