সকলকে সাথে নিয়ে কাজ করার পরামর্শ নওফেলের

শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার নওফেলের সাথে ১৭নং ওয়ার্ডের নব নির্বাচিত কাউন্সিলর শহিদের স্বাক্ষাত
শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এমপি’র সাথে ১৭ নং পশ্চিম বাকলিয়া ওয়ার্ড থেকে নব নির্বাচিত কাউন্সিলর মোহাম্মদ শহিদুল আলম তাঁর বাসভবনে সৌজন্য স্বাক্ষাত করেন।

স্বাক্ষাতকালে ২৭ জানুয়ারির চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে নব নির্বাচিত কাউন্সিলর শহিদ উপমন্ত্রী নওফেলের সাথে ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন। শিক্ষা উপমন্ত্রী নব নির্বাচিত কাউন্সিলরকে অভিনন্দন জানিয়ে মিষ্টি মুখ করান। মন্ত্রী নব নির্বাচিত কাউন্সিলর শহিদকে শপথ গ্রহনের পর নাগরিকসেবার মাধ্যমে পশ্চিম বাকলিয়াকে মডেল ওয়ার্ডে পরিণত করতে দলমতের ঊর্ধ্বে উঠে সকলকে সাথে নিয়ে কাজ করার পরামর্শ দেন। পরে নগর মহিলা আওয়ামী লীগের সভানেত্রী হাসিনা মহিউদ্দিনের সাথে স্বাক্ষাত করেন তিনি।
এর আগে নব নির্বাচিত কাউন্সিলর মোহাম্মদ শহিদুল আলম দলীয় নেতা-কর্মীদের নিয়ে সাবেক মেয়র মহিউদ্দিন চৌধুরীর কবর জেয়ারত করেন।
এসময় পশ্চিম বাকলিয়া ওয়ার্ডের আওয়ামী লীগের নেতাদের মধ্যে মোহাম্মদ ইলিয়াছ, যুবলীগ নেতা মুজিবুর রহমান,কামাল আহমদ,ডা.মামুন, মো. হান্নান, নাজিম দেওয়ান,সাইফুল ইসলাম,স্বেচ্ছাসেবক লীগ নেতা সাহেদ মুরাদ সাকু,আমিনুল ইসলাম আজাদ ছাত্রনেতা আহমেদ শুভ,সমর দাশ তাঁর সাথে ছিলেন।