শফিউল আলম, রাউজান: মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ’র সাংগঠনিক সংলাপ-২০২৬ ফটিকছড়ি উপজেলার ‘ঘ’ জোনের আওতাধীন শাখাসমুহের প্রতিনিধিদের উপস্থিতিতে সাংগঠনিক সংলাপ অনুষ্ঠিত হয়।
৩ জুলাই (শুক্রবার) সকালে আজাদী বাজারস্থ “হক স্কয়ার” কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত সংাগঠনিক সংলাপ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদ সভাপতি রেজাউল আলী জসিম চৌধুরী।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদ সহসভাপতি সৈয়দ ফরিদ উদ্দিন আহম্মদ, মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদ এর নবনির্বাচিত সাধারণ সম্পাদক মো: দিদারুল আলম. কেন্দ্রীয় পর্ষদ এর সিনিয়র সদস্য শেখ মুজিবুর রহমান বাবুল। মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ ফটিকছড়ি ঘ জোনের সমন্বয়ক আখাতারুজামান চৌধুরী বাবর ও মাস্টার আলী হোসেনের সঞ্চলনায় অনুষ্ঠিত সাংগঠনিক সংলাপ অনুষ্ঠানে আরো উপিস্থিত ছিলেন, মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদ সদস্য মোরশেদুল আমিন, কাজী নিজামুল ইসলাম, জয়নাল আবেদিন জুলু, কাজী হারেস, আবুল হাশেম, আমির খসরু চৌধুরী, সাংবাদিক শফিউল আলম, মহানগর সমন্বয়ক আকতার মিয়া, ফটিকছড়ি ঘ জোনের সমন্বয়ক মাস্ট্রার নাসির উদ্দিন, মাস্টার আজিম উদ্দিন সহ শাকা সংগঠনের কর্মকর্তারা। সাংগঠনিক সংল্পা অনুষ্ঠানে মিলাদ কিয়াম শেষে দেশ ও জাতির মঙ্গল কামনা করে মোনাজাত করেন মাওলানা মঈন উদ্দিন মাইজভান্ডারী।












