মোঃ নজরুল ইসলাম লাভলু, কাপ্তাই (রাঙামাটি): রাঙামাটি রিজিয়নের আওতাধীন কাপ্তাই ১০ আর ই সেনা ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ গবাগনা এলাকায় বসবাসকারী স্থানীয় অসহায়, দরিদ্র, গরীব পরিবারকে বসতঘর মেরামতের জন্য ঢেউটিন প্রদান করা হয়েছে।

সম্মানিত সেনাবাহিনী প্রধানের দিক নির্দেশনায় বুধবার (১ জুলাই) সকালে ১০ আর ই ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল এ এস এম সাদিক শাহরিয়ার, পিএসসির তত্ত্বাবধানে ব্যাটালিয়নের পক্ষ থেকে ওই পরিবারকে ঢেউটিন প্রদান করা হয়।
এসময় ব্যাটালিয়নের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও এধরনের সুবিধা বঞ্চিত মানুষের জন্য এমন কার্যক্রম এবং শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন অব্যাহত থাকবে।












