কাপ্তাইয়ে বিরল প্রজাতির বাংলা লজ্জাবতী বানর উদ্ধার

মোঃ নজরুল ইসলাম লাভলু, কাপ্তাই(রাঙামাটি): কাপ্তাই উপজেলাধীন চন্দ্রঘোনা কেপিএম আবাসিক এলাকার কলাবাগানে বিদ্যুৎ তাড়িত হয়ে আহত একটি বিরল প্রজাতির বাংলা লজ্জাবতী বানর উদ্ধার করা হয়েছে গত বুধবার(২২ এপ্রিল) রাত প্রায় ৯টায়।

ওয়ার্ল্ড লাইফের স্থানীয় সদস্য ইমন আহত প্রাণীটিকে উদ্ধার করে বন বিভাগে খবর দেয়। পরে কাপ্তাই বন রেঞ্জের সদস্যরা রাত প্রায় ১০ টার দিকে এসে প্রাণীটিকে চট্টগ্রাম জেলাধীন রাঙ্গুনিয়ার নিশ্চিন্তাপুর ইকো পার্কের বন কর্মকর্তাদের হাতে তুলে দেওয়া হয়।

কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা মামুনুর রহমান জানান- ইমরান হোসেন ইমন নামের এক যুবকের নিকট থেকে খবর পাওয়ার পর বিভাগীয় বন কর্মকর্তার নির্দেশে প্রাণীটিকে উদ্ধার ও প্রাথমিক চিকিৎসা দিয়ে রাঙ্গুনিয়া উপজেলার নিশ্চিন্তাপুর ইকো পার্কে হস্তান্তর করা হয়।

তিনি বলেন, বিরল প্রজাতির লজ্জাবতী বানরটি বাংলা লজ্জাবতী বানর প্রজাতির। পুরো জেলায় হাতেগোনা

৪-৫টি এই প্রজাতির বানর রয়েছে। এটি মূলত দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার বনাঞ্চল গুলোতে দেখা যায়।