রাউজানে অবাধে চলছে পাহাড়-টিলা ও কৃষি জমির মাটি কাটা

শফিউল আলম, রাউজান: রাউজানে রাতের আধারে চলছে পাহাড় টিলা কাটা, কৃষি জমি থেকে মাটি কাটা, ড্রাম ট্রাক ভর্তি মাটি সড়ক দিয়ে নিয়ে যাওয়ার সময়ে সড়কে মাটি পড়ে সড়কের বেহাল অবস্থা সৃষ্টি হয়েছে। বৃষ্টি হলে সড়কের উপর পড়ে থাকা মাটি পিছিল হয়ে দুর্ঘটনার আশংকা। চট্টগ্রাম জেলার রাউজান উপজেলার ১নং হলদিয়া ইউনিয়নের হচ্চার ঘাট, শিরনী বটতল, হলদিয়া রাবার বাগান, গর্জনিয়া, উত্তরসর্তা, এয়াসিন নগর, গলাচিপা, জানিপাথর, বুকবানপুর, বানারস, বৃন্দ্বাবনপুর, সিংহরিয়া, দলই বাড়ী, উত্র আইলী খীল, ডাবুয়া ইউনিয়নের সুড়ঙ্গা, মেলুয়া, পুর্ব ডাবুয়া, পশ্চিম ডাবুয়া, রাউজান পৌরসভার ৯ নং ওয়ার্ডের পুর্ব রাউজান, কাজী পাড়া, হলদিয়া বিল, খামার টিলা, জঙ্গল রাউজান, চিকন ছড়া, মুখছড়ি, রাউজান ইউনিয়নের পুর্ব রাউজান, রশিদরপাড়া, জয়নগর, রানী পাড়া, গাজী পাড়া, শমশের নগর, কেউটিয়া, কদলপুর ইউনিয়নের কালকাতর পাড়া, শমশের পাড়া, দক্ষিন শমশের পাড়া, কমলার টিলা, ভোমর পাড়া, দক্ষিন জয় নগর, ভোমর পাড়া, পাহাড়তলী ইউনিয়নের উনসত্তর পাড়া, নাজিরের টিলা, শাহেদুল্লাহ কাজী পাড়া, জগৎপুর আশ্রম, রাউজান তাপ বিদ্যুৎ কেন্দ্রের পাশে, মহামুনি, বহলপুর এলাকায় পাহাড় টিলা থেকে প্রতিদিন রাতেই এসকেভেটার দিয়ে কাটা হচ্ছে মাটি।

পাহাড় টিলা কাটা মাটি রাতেই ড্রাম ট্রাক ভর্তি করে রাউজানের বিভিন্ন এলাকায় কৃষি জমি পুকুর জলাশয় ভরাট করছে মাটি খোক্ োসিন্ডিকেটের প্রভাবশালী সদস্যরা । এছাড়া ও রাউজানের বিাভন্ন এলাকায় কৃষি থেকে এসকেভেটার দিয়ে মাটি কেটে রাতেই ড্রাম ট্রাক ভর্তি করে মাটি বিক্রয় করছে মাটি খোকো সিন্ডিকেটের সদস্যরা।

রাউজানের হলদিয়া আমির হাটের পশ্চিম পাশে সর্তা খালের মধ্যে জেগে উঠা চর ও ডাবুয়া চিকদাইর, নোয়াজিশপুর ইউনিয়নের সীমনায় পশ্চিম ডাবুয়া ভৈরব সওদাগারের বাড়ী পশ্চিম পাশে বিশাল পরিমান আয়তনের উবর ফসলী জমি, পশ্চিম ডাবুয়া গণির ঘাট বীজের পাশে সর্তা খালের পাড় থেকে মাটি কেটে মাটি বিক্রয় করছে মাটি খোকো সিন্ডিকেটের সদস্যরা।

পাহাড় টিলা ও কৃষি জমি থেকে মাটি কেটে ড্রাম ট্রাক ভর্তি করে রাতেই মাটি পরিবহন করার সময়ে ড্রাম ট্রাক থেকে মাটি পড়ে চট্টগ্রাম রাঙ্গামাটি মহাসড়ক, হাফেজ বজলুর রহমান সড়ক, রাউজান নোয়াপাড়া সড়ক সেকশন২, রাউজান নোয়াপাড়া সড়ক সেকশন ১, অদুদিয়া সড়ক, চিকদাইর সাহেব বাড়ী সড়ক, আকবর শাহ সড়ক, চিকদাইর পাঠান পাড়া সড়ক, নোয়াজিশপুর নদীম পুর সড়ক, গণির ঘাট সড়ক, দোস্ত মোহাম্মদ চৌধুরী সড়ক, হলদিয়া ভিলেজ রোড, এয়াসিন শাহ সড়ক, শহীদ জাফর সড়ক, রায়কিশোরী সড়ক, চান মিয়া চৌধুরী সড়ক, তালুকদার বাড়ী সড়ক, সাহেব বিবি সড়ক, সুলতানুল আউলিয়া সড়ক, রাউলী সড়ক, বামাচরন সড়ক, ডাঃ রাজামিয়া সড়ক, জাম্মইন সড়ক, পশ্চিম বিনাজুরী সড়ক, জগৎধর সড়ক, আধার মানিক ডিসি সড়ক, পাচখাইন লাম্বুর হাট সড়ক, উরকিরচর এন্ডার সন সড়ক, পশ্চিম আবুল খীল ঢাকাখালী সড়ক ভরে গেছে। বৃষ্টি হলে সড়ক গুলোতে সড়কের পড়ে থাকা মাটি পিছিল হয়ে সড়কে দুঘর্টনার শংকা দেখা দিয়েছে।

রাউজানে মাটি খোকো সিন্ডিকেটের করাল গ্রাসে পাহাড় টিলা কৃষি জমি সাবাড় হচ্ছে। গত আওয়ামী লীগ সরকারের শাসন আমলে ও পাহাড় টিলা কৃষি জমি থেকে মাটি কেটে মাটি খেকো সিন্ডিকেটের সদস্যরা মাটি বিক্রয় করতো। আওয়ামী লীগ সরকারের পতন হলে বিদায়ী অন্তবর্তী সরকারের শাসন আমলে নতুন করে মাটি খোকো সিন্ডিকেটের সদস্যরা পাহাড় টিলা কৃষি জমি থেকে মাটি কেটে মাটি বিক্রয় করে। পাহাড় টিলা কৃষি জমি থেকে মাটি কাটা নিয়ে দন্দ্বের জের ধরে কয়েকটি খুনের ঘটনা সংগঠিত হয়। অন্তবতী সরকার বিদায় নিলে ও বর্তমান বিএনপি সরকারের শাসন আমলে চলছে পাহাড় টিলা কাটা, কৃষি জমি থেকে মাটি কাটা। এই ব্যাপারে রাউজান উপজেলা কৃষি কর্মকর্তা মাসুম কবির বলেন, কৃষি জমি ভরাট ও খনন করা যাবে না মর্মে সরকারের নির্দেশনা রয়েছে। রাউজান উপজেলা সহকারী কমিশনার ভুমি অংচিং মারমা বলেন, পাহাড় টিলা কাটা ও কৃষি জমি থেকে মাটি কাটায় একাধিক বার অভিযান চালিয়ে জরিমানা ও ভেকু যন্ত্র জব্দ করা হয়েছে। আবারো অভিযান চালানো হবে।