সভ্যতা গড়েছি আমি শ্রমে আর ঘামে, সভ্যতার পাঁজর বুনেছি আমি আমার নামে, হে পৃথিবী শোন,পানির দামে বেঁচেছি আমি শরীরের সব নুন, আমি সেই নিঃস্ব হতভাগ্য শ্রমিক, আমি চাই পৃথিবী আমার ঘামের মূল্য দিক-এরই লক্ষ্যে চট্টগ্রাম থাই এন্ড এস এস ঠিকাদার সমিতি ১লা মে মহান শ্রমিক দিবস উপলক্ষ্যে সকাল ১১টায় নগরীর বহদ্দারহাট চত্বর হতে এক র্যালী নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শুলকবহর মোড়ে এসে শেষ হয়। র্যালী পরবর্তী এক সংক্ষিপ্ত আলোচনা সভা মোজাম্মেল হক রুবেলের সঞ্চালনায় ও আর কে রুমেলের সভাপতিত্বে অনুষ্টিত হয়। সভায় বক্তারা বলেন, বর্তমানে শ্রমিকরা নিষ্পেষিত নির্যাতিত। যাদের শ্রমে আর ঘামে তিল তিল করে ঘরে উঠেছে সভ্যতার ভিত্তি, উন্নতির সিঁড়ি। সেই শ্রমিকদের অবহেলা করে উন্নতির ভীত রচনা করা কোনভাবেই সম্ভব নয়। তাই দেশকে উন্নতির স্বর্ণশিখরে পৌঁছাতে হলে বিশ্বের কাছে সম্মানজনক স্থান পাওয়ার জন্য শ্রমিকদের শতভাগ মুল্যায়নের কোন বিকল্প নেই। এতে বক্তব্য রাখেন নুরনবী লিটন, মোঃআলাউদ্দিন, বিশ্বজিত দাশ, রেজাউল করিম শাহীন, মোঃস্্্্াঈদ, মোঃজসিম, আলী আজম রোকন, মোঃহেলাল। উপস্থিত ছিলেন মোঃ মহসিন , মোঃআজাদ, মোঃ মাঈজ উদ্দিন, জাহেদ, রাপ্পী, মনজু সহ সংগঠনের সকল উপদেষ্টা কর্মকর্তা ও সদস্যবৃন্দ।












