টিআইসিতে চতুরঙ্গ সঙ্গীত নিকেতনের রবীন্দ্র-নজরুল সন্ধ্যা ৮ জুন

আগামী ৮ জুন সোমবার সন্ধ্যা ৬টায় চতুরঙ্গ সঙ্গীত নিকেতনের আয়োজনে রবীন্দ্র-নজরুল সন্ধ্যা থিয়েটার ইনস্টিটিউটের আর্ট গ্যালারী হলে অনুষ্ঠিত হবে|

তুমি যে গীতাঞ্জলী, তুমি সুরের অগ্নিবীণা-শিরোনামে সঙ্গীত, আবৃত্তি ও কথামালার এ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষাবিদ প্রফেসর রীতা দত্ত এবং শিক্ষাবিদ মনোজ দেব|

অনুষ্ঠান সঞ্চালনায় থাকবেন আবৃত্তিশিল্পী প্রবীর পাল| সামগ্রিক অনুষ্ঠান পরিচালনা করবেন রাজীব মজুমদার|

উক্ত অনুষ্ঠানে আগ্রহী সকলে সংস্কৃতি অনুরাগীদের উপস্থিতি কামনা করা হয়েছে|