কাগতিয়া বাজারে অনুমতি না নিয়ে বাণ্যিজিক ভবন

শফিউল আলম, রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধিঃ রাউজান উপজেলার ৬নং বিনাজুরী ইউনিয়নের কাগতিয়া বাজারে পুরাতন দোকান ঘর ভেঙ্গে নতুন করে বাণ্যিজিক ভবন নির্মান করছেন বিনাজুরী ইউনিয়নের চেয়ারম্যান সুকুমার বড়–য়ার ভাই কানাডা প্রবাসী পরিতোষ বড়–য়া । কোন অনুমতি না নিয়ে ব্যাণ্যিজিক ভবন নির্মান করায় চেয়ারম্যান সুকুমার বড়–য়া নিজ ভাই কানাডা প্রবাসী পরিতোষ বড়–য়ার ভবন নির্মান কাজের ঠিকাদার রাজিব চৌধুরীকে বিনা অনুমতিতে ভবন নির্মান কাজ করার ব্যাপারে বিনাজুৃরী ইউনিয়ন পরিষদের প্যাডে লিখিত ভাবে কারন দর্শানোর নেটিশ দিয়েছেন । ভবন নির্মান করতে হলে যে কেউ করুক না কেন তাকে ভবন নির্মানের পুর্বে রাউজান উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগের নেতৃত্বে একটি কমিটির কাছ থেকে অনুমতি নিয়ে ভবন নির্মান করার নিয়ম থাকলে ও ভবনের অনুমতি না নিয়ে কানাডা প্রবাসী পরিতোষ বড়–য়া কাগতিয়া বাজারে বাল্যিজিক ভবন নির্মান করছেন । বিনাজুরী ইউনিয়নের চেয়ারম্যান সুকুমার বড়–য়ার ভাই কানাডা প্রবাসী পরিতোষ বড়–য়ার ভবন নির্মানের কাজ করছেন ঠিকাদার বিনাজুরীর বাসি›দ্বা কাগতিয়া বাজারের ব্যবসায়ী রাজিব চৌধুরী । বিনা অনুমতিতে ভবনের নির্মান কাজ করায় ঠিকাদার রাজিব চৌধুরীকে কারন দর্শানের নেটিশ প্রদান প্রসঙ্গে বিনাজুরী ইউনিয়নের চেয়ারম্যান সুকুৃমার বড়–য়ার কাছে জানতে চাইলে, চেয়ারম্যান সুকুমার বড়–য়া বলেন, বিনা অনুমতিতে ভবন নির্মান করছেন পরিতোষ বড়–য়া। ভবনের নির্মান কাজের ঠিকাদারী করছেন রাজিব চৌধুরী । পরিতোষ বড়–য়াকে কারন দর্শানোর নেটিশ না দিয়ে ঠিকদার রাজিব চৌধুরীকে কেন কারন দর্শানের নেটিশ দেওয়া হয়েছে চেয়ারম্যান সুকুমার বড়–য়ার কাছে জানতে চাইলে, চেয়ারম্যান সুকুমার বড়–য়া এই প্রতিবেদককে বলেন, কারন দর্শানের নেটিশ কি কানাডায় পাঠাতে পারব। ভবন নির্মান কাজের ঠিকাদার রাজিব চৌধুরীকে একারনে কারন দর্শানোর নোটিশ দিয়েছি । এ প্রসঙ্গে কাগতিয়া বাজারের ব্যবসায়ী রাজিব চৌধুরী বলেন, কানাডা প্রবাসী পরিতোষ বড়–য়া কাগতিয়া বাজারে তার পুরাতন দোকন ঘর ভেঙ্গে ভাণ্যিজিক ভবন নির্মান করছেন তার লোকজন দিয়ে । আমার কাছ থেকে দু হাজার ইট ক্রয় করেছে । আমি কোন ভবন নির্মান কাজের ঠিকাদার নয় । আমাকে কেন কারন দর্শানোর নেটিশ দেওয়া হলো তা আমার প্রশ্ন? কানাডা প্রবাসী পরিতোষ বড়–য়া এই প্রতিবেদককে ফোন করে বলেন, কাগতিয়া বাজারে ভবন নির্মান কাজ আমি করেনি। আমার অপর এক ভাই বিদু বড়–য়া তার জায়গায় পুরাতন দোকান ঘর ভেঙ্গে ফেলে ব্যাণ্যিজিক ভবন নির্মান করছেন । ভবন নির্মান কাজের অনুমতি নিয়েছেন কিনা কান্ডা প্রবাসী পরিতোষ বড়–য়ার কাছে জানতে চাইলে, পরিতোষ বড়–য়া বলেন, ভবন নির্মান কাজের অনুমতি নেওয়া হয়নি ।