অসুস্থ সাইফুল্লাহর শয্যাপাশে নগর যুবদল নেতা এমদাদুল হক বাদশা

হঠাৎ টাইফয়েড জ্বরে অসুস্থ হয়ে পড়া এনায়েত বাজার ওয়ার্ড় যুবদলনেতা মো. সাইফুল্লাহ ইসলামকে দেখতে গেছেন চট্টগ্রাম মহানগর যুবদলের সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশা। বৃহস্পতিবার (১২ আগষ্ট) বিকালে নগরীর এনায়েত বাজার বাটালী রোড়স্থ বাসায় গিয়ে তিনি অসুস্থ সাইফুলের সঙ্গে সাক্ষাৎ করেন ও তার শারীরিক অবস্থার খোঁজ নেন। এসময় তিনি সাইফুলের পরিবারের সাথে তার চিকিৎসার বিষয়ে কথা বলেন এবং উন্নত চিকিৎসার পরামর্শ দেন। প্রয়োজনে দলীয়ভাবে চিকিৎসক দিয়ে চিকিৎসাসেবা দেয়ার আশ্বাস দেন। তিনি তার শারীরিক সুস্থতা কামনা করেন। এসময় তার সাথে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর যুবদলের যুগ্ম সম্পাদক মো. সেলিম, তথ্য ও গবেষণা সম্পাদক মো. আলাউদ্দিন, নগর উন্নয়ন সম্পাদক মো. নওশাদ, গণ শিক্ষা সম্পাদক জসিম উদ্দীন, সহ সমাজ কল্যাণ সম্পাদক মো. সালাউদ্দীন, সহ অর্থ সম্পাদক জিয়াউল হক মিন্টু, যুবদল নেতা মো. আবদুল জলিল, মো. হাসান, ওয়াহিদ মুরাদ চৌধুরী, মাঈনুদ্দীন খান রাজিব, মো. মামুন, ইয়াকুব খান, আবুল হোসেন, ওমর ফারুক রানা, মো. রবি, হাজী মো. মানিক, মো. সাইদুল, মো. আজম, মো. রাশেদ, গফুর মেম্বার প্রমূখ।