চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন, শনিবার
মুক্তিযোদ্ধা ফজলুল হক
চেয়ারম্যান স্মৃতি ফ্রি চিকিৎসা
ক্যাম্প

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে তাঁরই ঘনিষ্ঠ সহচর, রাউজান থানা আওয়ামী লীগের অন্যতম প্রতিষ্ঠাতা, ১১নং পশ্চিম গুজরা ইউনিয়ন আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও ইউনিয়ন পরিষদের প্রথম নির্বাচিত চেয়ারম্যান ‘মুক্তিযোদ্ধা এ.কে ফজলুল হক চেয়ারম্যান স্মৃতি ফ্রি হেলথ্ ক্যাম্প’ ও করোনাযোদ্ধা সংবর্ধনা অনুষ্ঠান আগামী ২০ ফেব্র“য়ারি, শনিবার ১১নং পশ্চিম গুজরা ইউনিয়নের রুপচান্দনগর গ্রামে হযরত আলহাজ্ব ওচমান আলী মাস্টার (রহঃ)-এর বাড়ি প্রাঙ্গণে সকাল ১০টায় অনুষ্ঠিত হবে।
‘বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপনে আন্তর্জাতিক কমিটি’ ও ‘আমরা করবো জয়’-এর যৌথ আয়োজনে এবং মুক্তিযোদ্ধা এ.কে ফজলুল হক চেয়ারম্যান গণপাঠাগারের সার্বিক তত্ত্বাবধানে করোনাকালীন দুর্যোগে দল-মত-নির্বিশেষে মানুষের জন্য নিবেদিতপ্রাণ ৫ জনকে ‘মুক্তিযোদ্ধা এ.কে ফজলুল হক চেয়ারম্যান সম্মাননা স্মারক’ প্রদান করা হবে। মনোনীতরা হলেন-চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আলহাজ্ব আ.জ.ম নাছির উদ্দিন, একাত্তর ফাউন্ডেশনের চেয়ারম্যান ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ডা. খালেদ শওকত আলী, তরুণ সমাজহিতৈষী ও রাজনীতিক ফারাজ করিম চৌধুরী, চট্টগ্রাম ফিল্ড হাসপাতালের প্রধান উদ্যোক্তা ও নির্বাহী ডা. বিদ্যুৎ বড়–য়া, রহমত উল্ল্যাহ চৌধুরী ফাউন্ডেশনের সভাপতি কেন্দ্রীয় শ্রমিকলীগ নেত্রী রুবা আহসান। এছাড়া, দু’টি মানবিক প্রতিষ্ঠান ‘চট্টগ্রাম জেনারেল হাসপাতাল ও চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল’কে সম্মাননা স্মারক প্রদান করা হবে।
এতে প্রধান অতিথি থাকবেন রেলপথ মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি এ.বি.এম ফজলে করিম চৌধুরী এমপি। অনুষ্ঠানে সার্বিক বিষয় নিয়ে চূড়ান্ত প্রস্তুতি সভা ১৮ ফেব্র“য়ারি নগরীর কাতালগঞ্জস্থ রিডার্স স্কুল এন্ড কলেজ মিলনায়তনে সাংবাদিক খোরশেদুল আলম শামীমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। বিস্তারিত বিষয় অবহিত করেন আয়োজক কমিটির সদস্য সচিব সাংবাদিক নেতা সৈয়দ আলমগীর সবুজ। আলোচনায় অংশ নেন-প্রধান সমন্বয়কারি মঈনুদ্দিন কাদের লাভলু, রিডার্স অধ্যক্ষ মোস্তফা রেজাউল মুনির, মানবাধিকার কর্মী সোহেল ইয়াসিন, সাংবাদিক মোরশেদ তালুকদার ও শওকত বাঙালি।
ক্যাম্পে মা ও শিশু হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকগণ চিকিৎসা সেবা প্রদান করবেন এবং ফ্রি রক্তের গ্র“প নির্ণয় ও ডায়াবেটিস পরীক্ষায় সহায়তা করবে সেন্ট্রাল সিটি হসপিটাল এন্ড ডায়াগনস্টিক।