৯ ফেব্রুয়ারি শাহসুফি সৈয়দ আমিনুল হক পানি শাহ মাইজভান্ডারী (ক.) এর খোশরোজ শরীফ

খলিফায়ে গাউসুল আজম মাইজভাÐারী হযরতুল আল্লামা শাহসুফি সৈয়দ আমিনুল হক প্রকাশ পানি শাহ্ মাইজভাÐারী (ক.) এর ১৪৯ তম খোশরোজ শরীফ আগামী ২৬ মাঘ ০৯ ফেব্রæয়ারি মঙ্গলবার সকাল হতে আন্জুমানে আহমদিয়া আমিনিয়া ফয়েজিয়া রুহানিয়া এন্তেজামিয়া কমিটির ব্যবস্থাপনায় এবং গাউসিয়া আমিনিয়া ফয়েজিয়া যুব পরিষদ ও গোলামানে হযরত পানি শাহ্ (ক.) তরুণ পরিষদের সহযোগিতায় মহাসমারোহে হাটহাজারী ধলই আমিন ভাÐার দরবার শরীফে অনুষ্ঠিত হবে। উক্ত মহতী দিবস উপলক্ষে খতমে কুরআন, রওজা শরীফে গিলাফ ও পুষ্পার্পন, মিলাদে নববী ও তাওয়াল্লাদে গাউসিয়া, মিলাদ মাহফিল, হামদ-না’ত, গজল, সেমা মাহফিল এবং তাবারুক বিতরণসহ নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এতে সদারত ও আখেরী মুনাজাত পরিচালনা করবেন ধলই আমিন ভান্ডার দরবার শরীফের সাজ্জাদানশীন শাহসুফি সৈয়দ মুহাম্মদ মাহবুবুল বশর শাহ্ ছাহেব (মু.জি.আ)। উক্ত খোশরোজ শরীফে সকলকে উপস্থিত হওয়ার জন্য দরবারের শাহজাদা সৈয়দ আব্দে মোস্তফা মুহাম্মদ তারেক বিশেষভাবে আহবান জানান।