ভারতীয় উপমহাদেশের আধ্যাতিক জগতের প্রাণ পুরুষ রাহমায়ে শরীয়ত ও তরিকত আল্লামা ছৈয়দ চাঁদ শাহ্ (রহঃ) এর বার্ষিক ওরশ শরিফ উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।গত ৩১ জানুয়ারি রবিবার বিকালে রাউজানের কদলপুর মীর বাগিচা ছৈয়দ চাঁদ শাহ্ মঞ্জিলের মোত্তাজেমে দরবারের হযরত শাহ সূফী ছৈয়দ মোক্তার শাহ্ ( মা.জি.আ) এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। আশেকানে ছৈয়দ মোক্তার শাহ্ খেদমত কমিটি আয়োজিত প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন বড় শাহ্জাদা ছৈয়দ দিদারুল আলম, ছোট শাহ্জাদা ছৈয়দ মোকছুদুল আলম, ওরশ পরিচালনা কমিটির সভাপতি আলহাজ¦ মোহাম্মদ শফি, বীর মুক্তিযোদ্ধা হাশেম চৌধুরী, আবদুর রশিদ, আবদুর সোহবান, আবু তাহের চৌধুরী, জাহাঙ্গীর আলম, এসএম সিরাজুল ইসলাম হিরণ, মৌলনা ফজলুল করিম নুরী, মাস্টার জাফর, আবুল কালাম, ফরিদ হোসাইন রফিক, বখতিয়ার চৌধুরী, মোহাম্মদ জাবেদ চৌধুরী, হাজী আবুল বশার, আলী আকবর, মোহাম্মদ লিয়াকত, মোহাম্মদ ইলিয়াছ, এসএম জামান, মোহাম্মদ ইলিয়াছ, গোলাম মোস্তাফা ফারুক চৌধুরী, রফিক মাইজভান্ডারী, এসএম কামাল উদ্দিন প্রমুখ। সভার শুরুতে কোরআন তেলোয়াত করেন মাওলানা শফি বারী আক্তার ও নাতে মুস্তফা পরিবেশন করেন মাওলানা মুহাম্মদ তারেক। জানা যায়, আগামী ১৩ ফেব্রুয়ারী ৩০ মাঘ শনিবার হযরতুল আল্লামা ছৈয়দ চাঁদ শাহ্ রেহঃ) এর ১৯২ তম পবিত্র বার্ষিক ওরশ শরিফ অনুষ্ঠিত হবে কদলপুর দরবার শরীফে। ওরশ শরীফের কর্মসূচীর মধ্যে থাকবে বাদে যোহর খতমে কোরআন শরীফ, বাদে আছর হাদিয়া ও নিয়াজ জবেহ্, বাদে মাগরিব খতমে গাউছিয়া, বাদে এশা হুজুরের জীবনী আলোচনা ও মিলাদ মাহফিল, বাদে ফজর আখেরী মোনাজাত ও তবরুক বিতরণ।












