রেয়াজউদ্দিন বাজার আড়তদার কল্যান সমিতির উদ্যোগে সমিতির সাবেক কর্মকর্তা ও সদস্যদের মৃত্যুতে এক স্মরণ সভা, দোয়া ও মিলাদ মাহফিল আজ ৩০ জানুয়ারী শনিবার সকালে রেয়াজউদ্দিন বাজার চৈতন্য রোডস্থ সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত হয়। রেয়াজউদ্দিন বাজার আড়তদার কল্যান সমিতির ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব মোঃ কামাল উদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ ফারুক শিবলীর সঞ্চালনায় অনুষ্ঠিত স্মরণসভায় দোয়া, মিলাদ মাহফিল ও খতমে কোরান পরিচালনা করেন রেয়াজউদ্দিন বাজার তিন পোল জামে মসজিদের খতিব মুফতি গোলাম কিবরিয়া শরিফী ও আন্দরকিল্লা শাহী জামে মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা আনোয়ারুল হক আল আজাহারী। স্মরণ সভায় উপস্থিত ছিলেন- রেয়াজউদ্দিন বাজার আড়তদার কল্যান সমিতির সহ সভাপতি মোঃ নাছির উদ্দিন, সাধারণ সম্পাদক মোঃ ফারুক শিবলী, সহ সাধারণ সম্পাদক মোঃ আজগর হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ আব্বাস হোসেন, অর্থ সম্পাদক রুহুল কাদের, ত্রান ও সমাজ কল্যাণ সম্পাদক মোঃ সাইফুল আলম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ হারুনুর রশিদ লিটন, দপ্তর ও প্রচার সম্পাদক মোঃ আবু তৈয়ব কালু, নির্বাহী সদস্য জাফর আহম্মদ, সাবেক সিনিয়র সহ- সভাপতি আলহাজ্ব রশিদ আহমদ ও সাবেক সাধারণ সম্পাদক এম. সাইফুদ্দিন প্রমুখ নেতৃবৃন্দ। স্মরণ সভায় বক্তারা বলেন-রেয়াজউদ্দিন বাজার আড়তদার কল্যান সমিতির সাবেক কর্মকর্তা ও সদস্যদের মৃত্যুতে সমিতির অপুরনীয় ক্ষতি হয়েছে। তাদের স্মৃতি অক্ষুন্ন রেখে রেয়াজ উদ্দিন বাজারের ঐতিহ্য এবং আড়তদার ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। স্মরণ সভায় সমিতির প্রতিষ্ঠালগ্ন থেকে এযাবত কর্মকর্তা ও ব্যবসায়ীসহ যারা মৃত্যুবরণ করেছেন তাদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মুনাজাত করা হয়। স্মরণসভা ও দোয়া মাহফিলে সমিতির বিপুল সংখ্যক সদস্য অংশ গ্রহণ করেন।












