কাপ্তাইয়ে মদ ও মদ তৈরীর উপকরণ ধ্বংস

কাপ্তাই প্রতিনিধি

কাপ্তাই থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে গত ১৮ জানুয়ারী কাপ্তাইয়ের ওয়াগ্গা ইউনিয়নের নোয়াপাড়া এলাকা হতে জব্দকৃত চোলাই মদ তৈরীর জন্য রাখা ২১টি বালতি, ২০ লিটার চোলাই মদ ও মদ তৈরীর বিভিন্ন সামগ্রী বিজ্ঞ আদালতের আদেশে ধ্বংস করা হয় রোববার (৩১ জানুয়ারী)। কাপ্তাইয়ের ন্যাশনাল পার্ক এলাকায় উপজেলা নির্বাহী হাকিম ও নির্বাহী অফিসার মুনতাসির জাহান উপস্থিত থেকে জব্দকৃত এই উপকরণ ধ্বংস করেন। এসময় কাপ্তাই থানার এসআই কাজী গোলাম মহিউদ্দিন উপস্থিত ছিলেন। উল্ল্যেখ, গত ১৮ জানুয়ারী কাপ্তাই থানার ওসি মোঃ নাসির উদ্দীনের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্সসহ এক বিশেষ অভিযান চালিয়ে চোলাই মদসহ মদ তৈরীর সরঞ্জামাদী আটক করেন এবং সেসাথে ওয়াগ্গা নোয়াপাড়া এলাকার মায়াংচিং মারমা(৩৮), চুইক্রাউ মারমা(৩০), মাবুথয় মারমা(৪৫) ও মিসেমা মারমা(৩০)কে আটক করা হয়। এবিষয়ে কাপ্তাই থানার এসআই ফারুক বাদী হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়।যার মামলা নং ৩৬(১) এর ২৪(ক) /৩৭।