চসিক প্রশাসকের হাতে এইচ. এস. সি পরীক্ষার ফলাফল হস্তান্তর


চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম সুজনের হাতে এইচ.এস.সি পরীক্ষার ফলাফল হস্তান্তর করেছেন চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের কর্মকর্তাগণ। আজ শনিবার দুপুরে বোর্ড কর্মকর্তারা প্রশাসকের কাট্টলির বাসভবনে গিয়ে তাঁর হাতে এই এইচ.এস.সির ফলাফল তুলে দেন। প্রশাসক বোর্ড কর্মকর্তাদের কি প্রক্রিয়ায় শিক্ষার্থীদের ফলাফল নির্ধারণ করে প্রকাশ করা হলো তা জানতে চাইলে কর্মকর্তাগণ সেই বিষয়ে তাঁকে অবহিত করেন। এসময় চসিকের প্রধান শিক্ষা কর্মকর্তা সুমন বড়ুয়া, চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের উপ-সচিব বেলাল হোসেন, উপ-বিদ্যালয় পরিদর্শক মো.আবুল বাসার, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (মাধ্যমিক) নারায়ন নাথ উপস্থিত ছিলেন।