মধ্যম হালিশহর কলতান সংঘের সাধারণ সভা অনুষ্ঠিত

বন্দর নগরীর ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন মধ্যম হালিশহর কলতান সংঘের বার্ষিক সাধারণ সভা সংঘের নিজস্ব কার্য্যালয়ে গত ২৯ জানুয়ারী অনুষ্ঠিত হয়।
সংঘের সভাপতি হাজী মোঃ নোমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ কামাল উদ্দীনের পরিচালনায় বক্তব্য রাখেন সংঘের উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান মোঃ সরোয়ার আলম, শুভেচ্ছা বক্তব্য রাখেন,সহ সভাপতি হাজী মোঃ শাহীন,পবিত্র কোরান থেকে তেলাওয়াত করেন, সাংগঠনিক সম্পাদক মোঃ সালাউদ্দিন।
সাহিত্য ও প্রচার সম্পাদক মোঃ আবুল কালামের উপস্থাপনায় আরো বক্তব্য রাখেন,সংঘের অর্থ সম্পাদক মোঃ মহসিন, সমাজ কল্যান ও আপ্যায়ন সম্পাদক মোঃ হোসেন, কার্যকরী সদস্য মোঃ সাহাব উদ্দীন,  সদস্য মোঃ জয়নাল আবেদীন, মোঃ আবু শুক্কুর। উপস্থিত ছিলেন, উপদেষ্টা পরিষদের সদস্য, মোঃ আব্দুল কাদের, মোঃ আবুল কাশেম, মোঃ আবু তাহের, জয়নাল আবেদীন,কার্যকরী পরিষদের সহ সাধারণ সম্পাদক মোঃ আরিফ, সহ অর্থ সম্পাদক মোঃ ফরিদুল ইসলাম, যুব ও ক্রীড়া সম্পাদক আবুল কাইছার, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক হাবীব উল্যাহ, কার্যকরী সদস্য মিজবাহ উদ্দীন সহ সংঘের সাধারণ সদস্যবৃন্দ।
সভায় বার্ষিক আয়ব্যয় হিসাব সহ বেশকটি প্রস্তাবনা সকল সদস্যদের সম্মতিক্রমে গৃহীত হয়।