অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী শনিবার (৪ জুলাই) সকালে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আসলে তাকে ফুলেল শুভেচ্ছা জানান চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।

এ সময় মেয়র বন্দর থেকে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের রাজস্ব আদায়ে সহযোগিতা এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আওতাধীন বিভিন্ন প্রকল্পের মাধ্যমে নগরবাসীর উন্নয়নে বিশেষ সহযোগিতার জন্য মন্ত্রীকে ধন্যবাদ জানান।
বিমানবন্দরে মন্ত্রীকে স্বাগত জানাতে এ সময় চসিকের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।












