উদ্ধার হওয়া অজগর কাপ্তাই ন্যাশনাল পার্কে অবমুক্ত

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি: উদ্ধার হওয়া অজগর একটি সাপ কাপ্তাই ন্যাশনাল পার্কে অবমুক্ত করা হয়েছে রোববার(১৪ জুন) বিকেলে। প্রায় ৭ ফুট দৈর্ঘ্য এবং সাড়ে ৭ কেজি ওজনের অজগরটি অবমুক্ত করা হয়।

রাঙামাটি সদর বন রেঞ্জ কর্মকর্তা খন্দকার মাহমুদুল হক জানায়, গত শনিবার রাতে রাঙামাটি জেলা সদরস্থ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালকের বাসগৃহ সংলগ্ন হর্টিকালচার থেকে বন বিভাগের বিশেষ টহল দল একটি অজগর সাপ উদ্ধার করে।

পরবর্তীতে রোববার বিকেলে রাঙামাটি দক্ষিণ বন বিভাগীয় কর্মকর্তা এস এম সাজ্জাদ হোসেনের নির্দেশে কাপ্তাই ন্যাশনাল পার্কে অজগরটি অবমুক্ত করা হয় বলে কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা মামুনুর রহমান জানিয়েছেন। এসময় সদর বন কর্নকর্তা শফিকুল ইসলাম, ব্যঙছড়ি বিট কর্মকর্তা জাহাঙ্গীর আলম মজুমদার সহ বনকর্মীরা উপস্থিত ছিলেন।