চন্দ্রঘোনা থানা ও রাইখালি কৃষি গবেষণা কেন্দ্র পরিদর্শনে জেলা প্রশাসক নাজমা আশরাফী

মোঃ নজরুল ইসলাম লাভলু,কাপ্তাই(রাঙামাটি): কাপ্তাইয়ের চন্দ্রঘোনা থানা ও রাইখালী পাহাড়ি কৃষি গবেষণা কেন্দ্র পরিদর্শন করেন রাঙামাটি পার্বত্য জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট নাজমা আশরাফী।

রোববার(৫ এপ্রিল) সকালে প্রথমে তিনি চন্দ্রঘোনা থানায় প্রবেশের রাস্তা সংস্কারের কাজ পরিদর্শন করেন এবং চন্দ্রঘোনা থানার ঐতিহ্যের ফলক উন্মোচন করেন।

এসময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রট নিশাত শারমিন, সহকারি কমিশনার (গোপনীয় শাখা), কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রুহুল আমিন, রাইখালি সেনা ক্যাম্প কমান্ডার মেজর আরেফিন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কৃষিবিদ ড.এনামুল হক হাজারী, রাজস্থলী সার্কেল এএসপি নুরুল আমিন, চন্দ্রঘোনা থানার ওসি এম সাকের আহমেদ, রাঙামাটি জেলা বিএনপি’র যুগ্ন সম্পাদক মোঃ দিলদার হোসেন, উপজেলা হেডম্যান এসোসিয়েশন সভাপতি থোয়াই অং মারমা, ৩২১ নং মৌজার হেডম্যান উসুই সুই চৌধুরী মিশুক, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সেলিম বাপ্পা, স্থানীয় বিএনপি নেতা আব্দুল জলিল বটন, জাহাঙ্গীর আলম গণমাধ্যমকর্মী সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এদিকে, চন্দ্রঘোনা থানা পরিদর্শন শেষে তিনি রাইখালী পাহাড়ী কৃষি গবেষণা কেন্দ্র পরিদর্শন করেন। এসময় রাইখালী পাহাড়ি কৃষি গবেষণা কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা মাহমুদুল হাসান কৃষি গবেষণা কেন্দ্রের বিভিন্ন চলমান গবেষণা ও নার্সারী সম্পর্কে জেলা প্রশাসক সহ অতিথিবৃন্দকে অবগত করেন। পরিদর্শনকালে জেলা প্রশাসক কেন্দ্রের চলমান গবেষণা কার্যক্রম, উদ্ভাবনী প্রযুক্তি এবং কৃষি উন্নয়নমূলক উদ্যোগসমূহ ঘুরে দেখেন এবং কেন্দ্রের কর্মকাণ্ডে সন্তোষ প্রকাশ করেন। এসময় জেলা প্রশাসক পাহাড়ি অঞ্চলের কৃষি উন্নয়নে প্রয়োজনীয় দিকনির্দেশনাও প্রদান করেন।