কবি জসিম উদ্দিন মনছুরির ভাগ্নি লুবাইবা লুসাইবা আরওয়ায়’র জন্মদিন পালিত

কবি ও কথাসাহিত্যিক জসিম উদ্দিন মনছুরির ভাগ্নি লুবাইবা লুসাইবা আরওয়ায় চতুর্থ জন্মবার্ষিকী পালিত হয়েছে।

১৯ মে (বুধবার) সন্ধ্যায় বাঁশখালীর কালিপুরে জাঁকজমক অনুষ্ঠানের মধ্য দিয়ে জন্মবার্ষিকী পালিত হয়েছে। খতমে কোরআন ও দোয়া মাহফিল শেষে কেক কেটে অনুষ্ঠান পালিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাঁশখালীর প্রবীণ আলেমেদ্বীন মাওলানা মোহাম্মদ আলী, কবি ও কথা সাহিত্যিক জসিম উদ্দিন মনছুরি, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মঈন উদ্দিন, মাওলানা আজিজ আহমদ, এ্যাডভোকেট বেলাল উদ্দিন ও ইঞ্জিনিয়ার মারজিয়া খানম সিদ্দিকা।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা আজিজ আহমদ। উল্লেখ্য যে, আরওয়া এ্যাডভোকেট বেলাল উদ্দিন ও ইঞ্জিনিয়ার মারজিয়া খানম সিদ্দিকার দ্বিতীয় সন্তান। তার পিতা-মাতা আরওয়ার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।