শফিউল আলম, রাউজান: মাইজভাণ্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ রাউজান রশিদর পাড়া শাখার ব্যবস্থাপনায়, রাউজান রশিদর পাড়া শাখার সহ-সাধারণ সম্পাদক মুহাম্মদ আরফাত ও প্রবাসী সদস্য মুহাম্মদ রিফাত এর পরিবারবর্গের সার্বিক সহযোগিতায়, আলী আহমদ ফকিরের বাড়ীতে গত ১৮ মে (সোমবার) বাদে মাগরিব পবিত্র ঈদুল আজহা ও ইমামুল আউলিয়া গাউসুল আজম মওলানা শাহসুফী সৈয়দ আহমদ উল্লাহ মাইজভাণ্ডারী (কঃ) এর চন্দ্র বার্ষিক ওরশ শরীফ এবং মরহুম ফিরোজ আহমদ চাল্লিশা ফাতেহা শরীফ উপলক্ষে খতমে কুরআন, তাওয়াল্লাদে গাউছিয়া, মিলাদ মাহফিল ও জিকিরে ছেমা মাহ
ফিল অনুষ্ঠিত হয়।
আয়োজিত মাহফিলে সভাপতিত্বে করেন রাউজান রশিদর পাড়া শাখার সভাপতি মুহাম্মদ নূরুল আলম চৌধুরী, যুগ্ন সম্পাদক মুহাম্মদ আরফাত এর পরিচালনায় প্রধান আলোচক ছিলেন মাইজভাণ্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ রাউজান উপজেলা ক জোনের সাংগঠনিক সমন্বয়ক মাওলানা মোহাম্মদ মহিম উদ্দীন মাইজভান্ডারী,বিশেষ অতিথি ছিলেন রাউজান দক্ষিণ হিংগলা কলম পতি শাখার সভাপতি মুহাম্মদ শাহেদ মিয়া, সাধারণ সম্পাদক মুহাম্মদ আনোয়ার সওদাগর,সহ-সভাপতি মুহাম্মদ নাছির উদ্দীন,রশিদর পাড়া শাখার সহ- সভাপতি মুহাম্মদ রাসেদ,মুহাম্মদ রাকিব, সাধারণ সম্পাদক মুহাম্মদ ওমর ফারুক জিকু, মুহাম্মদ মিনহাজুল আবেদীন, মুহাম্মদ ফারুক, মুহাম্মদ মুবারক, মুহাম্মদ আহমদুল রহমান ফয়েজ।
জিকিরে ছেমা মাহফিল পরিবেশন করেন মরমি শিল্পী মুহাম্মদ শাহেদুল ইসলাম।
পরিশেষে মিলাদ কেয়াম ও বিশ্ববাসীর শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।












