আজ বিক্রি হচ্ছে ৩১ মে’র টিকিট

ঈদুল আজহায় ট্রেনে ফিরতি যাত্রার অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে।

বৃহস্পতিবার (২১ মে) মিলছে ৩১ মে’র টিকিট। এদিন সকাল ৮টায় থেকে বিক্রি শুরু হয় ফিরতি যাত্রার অগ্রিম টিকিট।

বাংলাদেশ রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, ২২ মে পাওয়া যাবে ১ জুন ফিরতি যাত্রার টিকিট, ২৩ মে ২ জুনের টিকিট, ২৪ মে ৩ জুনের টিকিট এবং ২৫ মে পাওয়া যাবে ৪ জুন ফিরতি যাত্রার টিকিট।

এর আগে ১৩ মে ঈদযাত্রার অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়। ওইদিন বিক্রি হয় ২৩ মে’র টিকিট। এছাড়া ২৪ মে যাত্রার টিকিট ১৪ মে, ২৫ মে’র টিকিট ১৫ মে, ২৬ মে’র টিকিট ১৬ মে এবং ২৭ মে শেষদিনের যাত্রার অগ্রিম টিকিট বিক্রি হয়েছে ১৭ মে।

গত ৩০ এপ্রিল বাংলাদেশ রেলওয়ের এক বৈঠকে অগ্রিম টিকিট বিক্রির এই সিদ্ধান্ত নেয়া হয়।

এসময় কেনা টিকিট যাত্রীরা রেলওয়েকে ফেরত দিতে পারবেন না। প্রত্যেক টিকিটপ্রত্যাশী একবারে সর্বোচ্চ চারটি আসনের টিকিট কিনতে পারবেন। একটির বেশি আসনের টিকিট কিনলে সহযাত্রীদের নাম টিকিট কেনার সময় উল্লেখ করতে হবে।