সাখায়াত হোসেন মজনুর মতো সৃষ্টিশীল মানুষ এই সমাজে বেশী প্রয়োজন

বিশিষ্ট লেখক, সাংবাদিক কলামিস্ট, গবেষক এবং সার্ক একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক ও সাধারণ সম্পাদক মরহুম সাখাওয়াত হোসেন মজনুর ১ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে বাকলিয়া বজ্রঘোনা ওয়াইজার পাড়ায় প্রতিষ্ঠিত সার্ক একাডেমি প্রাঙ্গণে পবিত্র কুরআন খতম মিলাদ শেষে স্মরণ সভা আজ সকাল ১০.৩০ ঘটিকার সময় হাফেজ মুহাম্মদ আবু সাঈদ এর কণ্ঠে কোরআন তেলোয়াত ও মুকাররমা খানমের নাত পরিবেশনার মাধ্যমে সার্ক একাডেমির অন্যতম পরিচালক আলহাজ্ব লিয়াকত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সার্ক একাডেমির শিক্ষিকা ফাতেমাতুজ জোহরার পরিচালনায় উক্ত স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দৈনিক আজাদী পত্রিকার পরিচালনা সম্পাদক ওয়াহিদ মালেক। তিনি বলেন, মরহুম সাখাওয়াত হোসেন মজনু বাকলিয়ার এই অবহেলিত পরিবেশে আলো ছড়ানোর লক্ষ্যে সার্ক একাডেমি নামে স্কুল প্রতিষ্ঠা করেন। তিনি চাইলে এখানে একটি ফার্ম হাউস খুলে ব্যবসা করতে পারতেন। কিন্তু তিনি তা না করে এই অবহেলিত অঞ্চলে একটি আধুনিক স্কুল স্থাপন করে এই সমাজের পিছিয়ে পড়া মানুষগুলোকে আলোকিত করতে এই প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। তিনি সবসময় সমাজের মঙ্গলের জন্য কাজ করতেন। তাঁর সাথে আমাদের পারিবারিক বন্ধন এত দৃঢ় ছিল আজাদীর সুখে দুঃখে তিনি পাশে থাকতেন। তাঁর মত অমায়িক সমাজসেবক অল্প সময়ের মধ্যে আমাদের ছেড়ে চলে গেছেন। তিনি সমাজকে অনেক পরিবর্তন ও এগিয়ে নিয়ে যাওয়ার স্বপ্ন দেখতেন। তার এই স্বপ্ন সার্ক একাডেমির ছাত্র/ছাত্রীরা এগিয়ে নিয়ে সমাজকে আলোকিত করবেন এই প্রত্যাশা রাখেন।
স্মরণ সভয় আরো বক্তব্য রাখেন অন্যতম পরিচালক ও সার্ক একাডেমির সাধারণ সম্পাদক আহমেদ উল আলম চৌধুরী রাসেল, মরহুমের সহধর্মিনী ও পরিচালক মর্জিনা আক্তার, পরিচালক এডভোকেট এম.এ. বারী, সালমা রহমান, মাওলানা মাহমুদুর রহমান, মুহাম্মদ আলী, রিয়াজুল ইসলাম, সরোয়ার মোর্শেদ বেগ, জোবাইদা খাতুন, সালমা আক্তার, সার্ক একাডেমির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা মাহমুদা হোসেন, সিনিয়র শিক্ষিকা রুমানা আক্তার প্রমুখ। পরিশেষে দোয়া, মোনাজাত ও তবারুক বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।