সুগন্ধা সিটি আবাসিক এলাকায় মিলাদ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীর সুগন্ধা সিটি কর্পোরেশন আবাসিক এলাকা কল্যাণ সমিতির উদ্যোগে আয়োজিত এক বর্ণাঢ্য মিলাদ ও ইফতার মাহফিল গত মঙ্গলবার (১০ মার্চ) অনুষ্ঠিত হয়েছে। আবাসিক এলাকা জামে মসজিদে আছরের নামাজের পর এই আধ্যাত্মিক ও মিলনমেলা আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান। তিনি তাঁর বক্তব্যে পবিত্র রমজানের প্রকৃত তাৎপর্য তুলে ধরে আবাসিক এলাকার বাসিন্দাদের মধ্যে পারস্পরিক ভ্রাতৃত্ব ও সংহতি বজায় রাখার বিশেষ আহ্বান জানান।

সমিতির সভাপতি আলহাজ্ব মো. আইয়ুবের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ও মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী বেলাল উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ও আয়োজকদের মধ্যে উপস্থিত ছিলেন ইফতার মাহফিল উপ-কমিটির আহ্বায়ক মোহাম্মদ নূরুল ইসলাম।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাশেদ খালেদ, মীর মোয়াজ্জেম হোসেন সুমন, ইকবাল হোসেন, জসিম উদ্দিন, মীর মোসালেহ উদ্দিন সুমন, ইবনুল হায়দার রিপন, ডা. কামরুদ্দিন, নূর এনায়েত হাশমী, আবু মোহাম্মদ সাজিদ টিপু, মোহাম্মদ আরিফ হাসনাইন, সেলিম শিকদার, মো. ইসমাইল ও শাহনেওয়াজ চৌধুরী। অতিথিদের মধ্যে আরও উপস্থিত ছিলেন সিটি কর্পোরেশনের শিক্ষা কর্মকর্তা মাওলানা মোহাম্মদ হারুন রশীদ চৌধুরী এবং পেশ ইমাম মাওলানা মোহাম্মদ মাহবুব আলম প্রমুখ।

মিলাদ ও মাহফিল শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন সুগন্ধা জামে মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ মহিউদ্দিন আল কাদেরী। মাহফিলে এলাকার বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি ও বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশ নেন।