তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ ৬ উইকেটের জয় পেয়েছে।
সোমবার (২৭ এপ্রিল) চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে টস জিতে নিউজিল্যান্ডকে প্রথমে ব্যাট করার আমন্ত্রন জানান বাংলাদেশ অধিনায়ক লিটন দাস।

প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৮২ রান করে নিক কেলির দল। জবাবে ব্যাট করতে নেমে ১২ বল রেখে ৪ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় টাইগাররা।












