চট্টগ্রাম নগরের পাহাড়তলী এলাকায় রেলওয়ের জায়গার উপর গড়ে ওঠা একটি বস্তিতে আগুন লেগেছে।
মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে। এঘটনায় পাঁচটি বসতঘর পুড়ে গেছে।

স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিসের সদস্যরা জানান, মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে একটি ঘর থেকে আগুনের শিখা দেখা যায়। পরে তা আশপাশের ঘরে ছড়িয়ে পড়ে। আতঙ্কিত হয়ে বস্তির বাসিন্দারা ঘর থেকে বেরিয়ে আসেন। পরে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় এবং দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
আগ্রাবাদ ফায়ার সার্ভিসের উপপরিচালক জসিম উদ্দিন বলেন, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে যায়। দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। পরে আরও একঘন্টা সময় লাগে আগুন পুরোপুরি নির্বাপনের জন্য। আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে ঠিক কী কারণে আগুনের সূত্রপাত হয়েছে তা তাৎক্ষণিকভাবে বলা যাচ্ছে না। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ পরে জানানো হবে।












