চট্টগ্রামের চট্টেশ্বরী রোডে করোনা প্রতিরোধ বুথ স্থাপন করেছেন চট্টগ্রাম নাগরিক ফোরামের চেয়ারম্যান ব্যারিস্টার মনোয়ার হোসেন।
বৃহস্পতিবার (১২ আগস্ট) চট্টগ্রামের চট্টেশ্বরী মোড় এলাকায় এ কার্যক্রম উদ্বোধন করা হয়।

চট্টগ্রাম নাগরিক ফোরামের মহাসচিব মোহাম্মদ কামাল উদ্দিনের পরিচালনায় উদ্বোধ অনুষ্ঠানে চট্টগ্রাম সিটি করপোরেশনের প্যানেল মেয়র গিয়াস উদ্দীন বলেন করোনাভাইরাস পরিস্থিতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি ভরসা রাখুন। এই মুহূর্তে তিনিই (প্রধানমন্ত্রী) দেশের সবচেয়ে ব্যস্ততম ব্যক্তি। করোনা শুধু স্বাস্থ্যগত বিষয় নয়। এটি সামাজিক, অর্থনৈতিক, যোগাযোগ, ধর্ম, বাণিজ্য অর্থাৎ, জীবনের সব উপজীব্যকে ঘিরে।
তিনি আরো বলেন চট্টগ্রাম নাগরিক ফোরামের চেয়ারম্যান ব্যারিস্টার মনোয়ার হোসেন চট্টগ্রামের মানুষের জন্য বাস্তবমুখী ব্যবস্থাই নিচ্ছেন। তিনি যেখানেই থাকুন না কেন, তার মন পড়ে থাকে চট্টগ্রামে। সব সময় চট্টগ্রামের মানুষের জন্য ভাবেন তাদের জন্য নিবেদিত ভাবে কাজ করতে চান।
করোনা প্রতিরোধক বুথটি স্পন্সর করেন যুবলীগ নেতা হেলাল আকবর চৌধুরী।












