মুক্তিযোদ্ধা ফজলুল হক চেয়ারম্যান ফ্রি হেলথ্ ক্যাম্পের রোগীদের সকল পরীক্ষায় ৫০% ছাড় ঘোষণায় সিসিএইচডি ‘বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদ্যাপনে আন্তর্জাতিক কমিটি’ এবং সমাজ, সংস্কৃতি, উন্নয়ন, মানবাধিকার, মুক্তিযুদ্ধ ও মুক্তচিন্তার জবাবদিহিমূলক সংগঠন ‘আমরা করবো জয়’-এর যৌথ উদ্যোগে এবং মুক্তিযোদ্ধা এ.কে ফজলুল হক চেয়ারম্যান গণপাঠাগার-এর সার্বিক তত্ত্বাবধানে আগামী ২০ ফেব্রুয়ারি, শনিবার সকাল ১০টায় ১১নং পশ্চিম গুজরা ইউনিয়নের রুপচান্দনগর গ্রামে হযরত আলহাজ্ব ওচমান আলী মাস্টার (রহঃ)-এর বাড়ি প্রাঙ্গণে দিনব্যাপী ‘মুক্তিযোদ্ধা এ.কে ফজলুল হক চেয়ারম্যান স্মৃতি ফ্রি হেলথ্ ক্যাম্প’-এ রেজিস্ট্রেশনকৃত সকল রোগীর ডায়াবেটিস পরীক্ষা এবং রক্তের গ্রুপ নির্ণয় করে দেবে চট্টগ্রামের বিশেষায়িত ক্লিনিক ‘সেন্ট্রাল সিটি হসপিটাল এন্ড ডায়াগনস্টিক’। এছাড়া, হেলথ্ ক্যাম্পে অংশগ্রহণকারীদের যেকোন পরীক্ষায় ৫০% ছাড়ের ঘোষণা দেয় সিসিএইচডি কর্তৃপক্ষ। গতকাল ৯ ফেব্রুয়ারি নগরীর প্রবর্ত্তক মোড়স্থ (হযরত বদনা শাহ্ মাজারের বিপরীতে) হাসপাতালটির সেমিনার কক্ষে আয়োজক কমিটির সাথে মতবিনিময়কালে হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও লায়ন ডা. মো. রেজাউল ইসলাম এসব ঘোষণা দেন। সভায় আয়োজনের বিস্তারিত তুলে ধরেন বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপনে আন্তর্জাতিক কমিটির মহাসচিব লেখক-সাংবাদিক শওকত বাঙালি। অন্যদের মধ্যে আলোচনায় অংশ নেন-হাসপাতালের পরিচালক সাংবাদিক এস.এম আজিজুল কদির, ভাইস চেয়ারম্যান ডা. সুমন তালুকদার, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক নেতা ও একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি চট্টগ্রাম জেলার প্রচার ও গণমাধ্যম সম্পাদক সনেট চক্রবর্তী, হাসপাতালের এজিএম রানা বড়–য়া প্রমুখ। ক্যাপশানঃ বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপনে আন্তর্জাতিক কমিটি ও সেন্ট্রাল সিটি হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন ব্যবস্থাপনা পরিচালক ও সিইও লায়ন ডা. মো. রেজাউল ইসলাম।












