চবি মাল্টিমিডিয়া ল্যাবে লাখ টকা অনুদান দিলো সাংবাদিকতা বিভাগ এলামনাই এসোসিয়েশন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ এলামনাই এসোসিয়েশন চবি যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের মাল্টিমিডিয়া ল্যাব পরিচালনার জন্য ১লক্ষ টাকার আর্থিক অনুদানের চেক প্রদান করেছে। ৮ ফেব্রুয়ারি চবি উপাচার্য দপ্তরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার এর নিকট এসোসিয়েশনের নেতৃবৃন্দ এ চেক হস্তান্তর করেন। এসোসিয়েশনের নেতৃবৃন্দের মধ্যে এসময় উপস্থিত ছিলেন এসোসিয়েশনের প্রেসিডেন্ট শিমুলন জরুল, সেক্রেটারী হামিদ উল্যাহ, ট্রেজারার মোঃ নুর উদ্দিন আলমগীর এবং সদস্য শেখ ফজলুল করিম। এসময় চবি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত)প্রফেসর এস.এম.মনিরুলহাসান, যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সভাপতি মোঃশহীদুলহক ও বিভাগের সহযোগী অধ্যাপক মোঃআবুল কালাম আজাদ এবং প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া উপস্থিত ছিলেন।
মাননীয় উপাচার্য তাঁরসংক্ষিপ্ত বক্তব্যে এসোসিয়েশনের নেতৃবৃন্দকে আন্তরিক ধন্যবাদ জানান। তিনি বলেন,বিশ্ববিদ্যালয়ের এলামনাইরা সংগঠিত হলে সংশ্লিষ্ট বিভাগ তথা বিশ্ববিদ্যালয় লাভবান হয়। মাননীয় উপাচার্য এলামনাই নেতৃবৃন্দকে বিশ^বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে তাদের কার্যক্রম অব্যাহত রাখার আহবান জানান।