নির্বাচন ব্যবস্থাকে টিকা দেয়ার প্রয়োজন আছে কি?

    প্রধান নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদার কাছে জানতে চাওয়া হয় নির্বাচন ব্যবস্থাকে ভ্যাকসিন দেয়ার প্রয়োজন আছে কি? ভ্যাকসিন উৎসবের দ্বিতীয় দিনে আজ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে স্থাপিত কেন্দ্রের ভিআইপি বুথে টিকা গ্রহণ শেষে সিইসিকে এই প্রশ্ন করেন উপস্থিত এক সাংবাদিক। এই প্রশ্ন শুনে সিইসি অবশ্য কয়েক সেকেন্ডের জন্য অপ্রস্তুত হয়ে যান। পরে তিনি বলেন, এই সময় এ প্রশ্ন কেন? তিনি হেসে দিয়ে অন্য প্রশ্নে চলে যান। সার্বিক বিষয়ে সন্তোষ প্রকাশ করেন এবং টিকা নেয়ার পর সুস্থ আছেন ও ভালো আছেন বলে জানান। আজ বেলা সাড়ে ১১টায় নির্বাচন কমিশনের ২০-২৫ জনের একটি টিম নিয়ে টিকা নেন সিইসি।