“চিরায়ত সাহিত্যই আমাদের আধুনিক সাহিত্য সৃষ্টি করেছে, তাই আমাদের বর্তমান সাহিত্যকে ভেবে চিন্তে সৃষ্টি করা প্রয়োজন।”
৫ ফেব্রুয়ারি শুক্রবার বিকালে রাউজান উপজেলার ২ নং গহিরা ওয়ার্ডস্থ হাসমত আলীর বাড়িতে গহিরা সাহিত্য পরিষদের এক সাহিত্যাসরে বক্তাগণ উপরোক্ত মতামত ব্যক্ত করেন।
সংগঠনের সভাপতি কবি নাজিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সাহিত্যাসরে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিশুসাহিত্যিক ও সাংবাদিক তসলিম খাঁ, এতে শুভেচ্ছা বক্তব্য দেন কবি কাজী ইব্রাহিম সেলিম।
উক্ত সাহিত্যাসরে স্বরচিত লেখাপাঠ করেন ইলহান সামির, তামজিদ হোসেন, চাদমান চৌধুরী, মোহাম্মদ সৌমিক, মো, সামসুর, আইয়ান প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি












