চট্টগ্রাম মহানগর জাতীয়তাবাদী যুবদলের বেশ কয়েকটি থানার আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। যুবদল কেন্দ্রীয় দপ্তর সম্পদক কামরুজ্জামান দুলাল স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তি থেকে বিষয়টি জানা গেছে।
শনিবার এ সব কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
ঘোষিত কমিটিতে সদরঘাট থানা ইউনিটের আহ্বায়ক মো. ইসমাইল ও সদস্য সচিব মো. নুর খান, পতেঙ্গা থানার আহ্বায়ক মো. খোরশেদ আলম ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. হোসেন রানা, ইপিজেড থানার আহ্বায়ক মো. জিয়াউর রহমান জিয়া ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. নুরউদ্দিন শরীফ, বন্দর থানার আহ্বায়ক মো. শফিউল আজম ও সদস্য সচিব মো. ইয়াছিন এবং আকবরশাহ থানার আহ্বায়ক মো. গিয়াসউদ্দিন ও সদস্য সচিব শহিদ উদ্দিনের নাম উল্লেখ করা হয়েছে।












