শাহসূফী হযরত মহব্বত খলিফা (রাঃ) এর বার্ষিক ওরশ শরীফ পটিয়া আশিয়ায় আজ (শুক্রবার) ৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। বার্ষিক ওরশ উপলক্ষে দিনব্যাপী কর্মর্সূচির মধ্যে খতমে কোরআন, খতমে গাউছিয়া, মিলাদ মাহফিল, আখেরী মোনাজাত, তবারুক বিতরণ করা হবে। এতে যথা সংশ্লিষ্ঠ সকলকে যথা সময়ে উপস্থিত থাকার জন্য ওরশ কমিটির পক্ষ থেকে মুক্তিযুদ্ধের সংগঠক বীরুমক্তিযোদ্ধা শিরু বাঙ্গালী, আবু তাহের খান, আবুল মনছুর খান, ওরশ কমিটির সভাপতি মাস্টার আকতার খান ও সাধারণ সম্পাদক সাইফুর রহমান খান অনুরোধ জানিয়েছেন।












