বীর মুক্তিযোদ্ধা কবি শওকত হাফিজ খান রুশ্নির স্মরণসভা ৫ ফেব্রুয়ারি

রাউজানের হিরন্ময় সন্তান, চট্টগ্রাম কলেজ ছাত্র সংসদের সাবেক সাহিত্য সম্পাদক, প্রখ্যাত কবি-সাংবাদিক-লেখক-কলামিস্ট বীর মুক্তিযোদ্ধা শওকত হাফিজ খান রুশ্নির ২৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ৫ ফেব্রুয়ারি, বিকেল ৪টায় রাউজানের ১১নং পশ্চিম গুজরা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এক স্মরণসভার আয়োজন করা হয়েছে। মুক্তিযোদ্ধা এ.কে ফজলুল হক চেয়ারম্যান গণ পাঠাগারের উদ্যোগে আয়োজিত স্মরণসভায় প্রধান আলোচক থাকবেন বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদ্যাপনে আন্তর্জাতিক কমিটির মহাসচিব লেখক-সাংবাদিক শওকত বাঙালি। সভাপতিত্ব করবেন স্থানীয় ইউপি চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা লায়ন সাহাবুদ্দিন আরিফ বি.এ। সভায় মুক্তিযুদ্ধের পক্ষের সর্বস্তরের সকলকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য পাঠাগারের পক্ষে উত্তর জেলা শ্রমিক লীগের অর্থ সম্পাদক মো. জামাল উদ্দিন অনুরোধ জানিয়েছেন।