বেনীমাধব-ফনীভূষণ স্মারক বক্তৃতা অনুষ্ঠান শুক্রবার

দেশচিন্তা ডেস্ক: অনোমা সাংস্কৃতিক গোষ্ঠী, চট্টগ্রাম এর আয়োজনে বেনীমাধব-ফনীভূষণ স্মারক বক্তৃতামালার ১৬তম বক্তৃানুষ্ঠান আগামী শুক্রবার (১০ জুলাই) বিকেল ৪টায়। নগরীর থিয়েটার ইন্সিটিটিউট চট্টগ্রাম মিলনায়তনে এবার ‘নিজের প্রদীপ হও: গৌতম বুদ্ধের দর্শন ও মনস্তত্ব’ শিরোনামে স্মারক বক্তৃতা প্রদান করবেন কথাসাহিত্যিক ও মনস্তত্ত্ববিদ অধ্যাপক ডা. এম. এ. মোহিত কামাল।

অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল ফোরকান এবং বিশেষ অতিথি থাকবেন ইউসিটিসি’র উপাচার্য বীরমুক্তিযোদ্ধা অধ্যাপক ড. মো. জাহিদ হোসেন শরীফ।

উক্ত আয়োজনে আগ্রহী সকলকে যথাসময়ে উপস্থিত থাকার সাদর আমন্ত্রণ জানিয়েছেন অনোমা সাংস্কৃতিক গোষ্ঠীর সভাপতি অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বড়ুয়া ও মহাসচিব তুষার কান্তি বড়ুয়া। বিজ্ঞপ্তি