রাউজানে শাহান শাহ জিয়াউল হক মাইজভান্ডারী স্মরণে মাহফিল অনুষ্ঠিত

শফিউল আলম, রাউজান: রাউজানে শাহান শাহ জিয়াউল হক মাইজভান্ডারী স্মরণে মাহফিল অনুষ্ঠিত হয়।

৮ জূলাই (বুধবার) বাদে মাগরিব রাউজানের দক্ষিণ হিংগলা শান্তি নগরস্থ সাংবাদিক শফিউল আলমের বাসভবনে সাংবাদিক শফিউল আলমের পরিবারের সদস্যদের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত মাহফিলে সভাপতিত্ব করেন মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি দক্ষিণ হিংগলা কলমপতি শাখার সভাপতি আনোয়ার হোসেন সওদাগর।

সংগঠনের সাংগঠনিক সম্পাদক মোঃ রাকিবের সঞ্চলনায় অনুষ্ঠিত মাহফিলে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ রাউজান উপজেলা সমন্বয়ক মাওলানা মহিম উদ্দিন মাইজভান্ডারী, কাজী আসলাম। মাহফিলে আরো উপস্থিত ছিলেন ইখতিয়ার উদ্দিন, নাসির উদ্দিন, শাহেদ মিয়া, জসিম উদ্দিন, আরিয়ান উদ্দিন সোহান, আরিয়ান উদ্দিন রোহান প্রমুখ।

মাহফিল শেষে দেশ ও জতির কল্যাণ কামনা করে মোনাজাত করেন মাওলানা মহিম উদ্দিন মাইজভান্ডারী।