ঈদগাঁওয়ে শাহ ফকির বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন যাচাই-বাছাই সম্পন্ন

সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার: কক্সবাজারের ঈদগাঁও উপজেলার শাহ ফকির বাজার ব্যবসায়ী সমবায় সমিতির ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন পত্র জমাদানের পর যাচাই-বাছাই সম্পন্ন হয়েছে।

৯ জুলাই (বৃহস্পতিবার) দুপুরে উপজেলা সমবায় অফিসার কার্যালয়ে এ বাচাই কার্যক্রম শুরু করা হয়। এসময় ৫ টি পদের বিপরীতে প্রায় দেড় ডজনাধিক প্রার্থী উপস্থিত ছিলেন।

জানা গেছে, আগামী ৮ আগষ্ট শনিবার সমিতির ব্যবস্থাপনা কমিটির নির্বাচন। সমিতির প্রায় সাড়ে ৪ শতাধিক সদস্য রয়েছে। তৎমধ্যে সভাপতি- সহ সভাপতি, সেক্রেটারী, কোষাধ্যক্ষ ও সদস্য পদে ভোটগ্রহন করা হবে।

মনোনয়ন পত্র যাচাই- বাছাইয়ের দিন প্রার্থীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা গেছে।

এতে ৩ জন সভাপতি, ২ জন সহ সভাপতি, ৩ জন সেক্রেটারী, ২ জন কোষাধ্যক্ষ ও ৯ জন সদস্য পদে মনোনয়ন পত্র বৈধ ঘোষনা করেন নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা সমবায় অফিসার মোঃ দিদারুল ইসলাম।

এসময় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ডাঃ আবদুল হামিদ, মাষ্টার এমরানুল কায়েস ও ঈদগাঁও উপজেলা প্রেসক্ৱাব সভাপতি সেলিম উদ্দিন উপস্থিত ছিলেন।