‘বন্যা কবলিত মানুষকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে সকলকে এগিয়ে আসতে হবে’

সাতকানিয়ায় বন্যা প্লাবিতদের মাঝে ত্রাণ বিতরণ করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের আমীর আনোয়ারুল আলম চৌধুরী
সাতকানিয়া উপজেলা সোনাকানিয়া ইউনিয়নের বন্যা প্লাবিত এলাকায় পরিদর্শন ও ত্রাণ বিতরণ করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের আমীর আনোয়ারুল আলম চৌধুরী।

০৮ জাুলাই (বুধবার) বিকেলে ত্রাণ সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন জেলা কর্মপরিষদ সদস্য ইন্জিনিয়ার শহীদুল মোস্তফা, সাতকানিয়া উপজেলা মাওলানা কামাল উদ্দিন, সেক্রেটারি তারেক হোসাইন, সাংগঠনিক সেক্রেটারি শাহাদাত হোসাইন চৌধুরী, ইউনিয়ন মাওলানা মনির উদ্দীন, ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান মহিউদ্দিন, এসিস্ট্যান্ট সেক্রেটারির ডাক্তার নুরুন্নবী সহ স্থানীয় নেতৃবৃন্দ।

বন্যাকবলিত এলাকা পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত পরিবারে ত্রাণ বিতরণকালে জেলা আমীর আনোয়ারুল আলম চৌধুরী বলেন, প্রকৃতিক দুর্যোগ বন্যা কবলিত মানুষের কষ্ট লাঘব করতে এবং তাদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে সকলকে এগিয়ে আসতে হবে। আমাদের এই ত্রাণ বিতরণ কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।

জেলা আমীর আরও বলেন, এই বন্যায় জেলার বহু এলাকা প্লাবিত হচ্ছে। ইতিমধ্যে লক্ষ্যাধিক মানুষ পানিবন্দী হয়ে মানবেতর জীবন যাপন করছেন। খাবার নেই, পানি নেই, বিদ্যুৎ নেই, চোখে না দেখলে মানুষের দুর্বিষহ অবস্থা বোঝা মুশকিল।