খাগড়াছড়িতে জুলাই স্মৃতিস্তম্ভে আগুনের ঘটনায় আটক ১

পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ি সরকারি কলেজ মাঠে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেয়ার ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (৩ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে খাগড়াছড়ি সরকারি কলেজ মাঠের জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেয়া হয়।

পরে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেয়ার একটি ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে। আইনশৃঙ্খলা বাহিনীর তৎপর হয়ে উঠে। পরে রাতেই খাগড়াছড়ি সদর থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি নুরুল আলম রনিকে আটক করে।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায় কিসলু জানান, নুরুল আলম রনি জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেয়ার ঘটনায় জড়িত রয়েছে। তার বিরুদ্ধে মামলা দায়ের প্রস্তুতি চলছে।

এ সময় তিনি আরও জানান, এর আগেও খাগড়াছড়িতে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের মিছিলেও তার সম্পৃক্ত রয়েছে।